সদগুরুর বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ সুপ্রিমকোর্টের

Share:

নিজস্ব প্রতিবেদনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন আধ্যাত্মিক গুরু সদগুরু। তাঁর ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে মাদ্রাসা হাইকোর্টের তদন্তের নির্দেশকে স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ।  সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা সমস্ত তদন্ত তামিলনাড়ু পুলিশকে আপাতত বন্ধ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে তদন্তের রিপোর্ট দ্রুত আদালতে পেশ করতে হবে।

অবসরপ্রাপ্ত অধ্যাপক এস কামরাজের পিটিশনের ভিত্তিতে সদগুরুর ইশা ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল মাদ্রাসা হাইকোর্ট। প্রাক্তন অধ্যাপকের অভিযোগ, তাঁর দুই মেয়ে গীতা ও লতাকে কোয়েম্বাটুরের ইশা যোগা কেন্দ্রের পাশে মগজধোলাই করা হত। এমনকি পরিবারের লোকের সঙ্গেও যোগাযোগ করতে দিত না ইশা ফাউন্ডেশন। তাদেরকে সন্যাসীনি হওয়ার জন্যও জোর করা হত বলে অভিযোগ।  সদগুরুর সংস্থার উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা জানায়, প্রাক্তন অধ্যাপকের দুই মেয়ে নিজের ইচ্ছায় এখানে থাকত।

প্রসঙ্গত, মাদ্রাজা হাইকোর্টের নির্দেশের পরই কোয়েম্বাতুরের সদগুরুর আশ্রম ইশা ফাউন্ডেশনে তল্লাশি অভিযান শুরু করে তামিলনাড়ু পুলিশ। এডিএসপির নেতৃত্বে প্রায় ১৫০ জনের অধিক পুলিশকে নিয়ে আশ্রমে তল্লাশি অভিযান শুরু হয়।  মাদ্রাসা হাইকোর্টের তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় ইশা ফাউন্ডেশন।  সেই মামলায় স্বস্তি পেল সদগুরুর সংস্থা।

 

 

 

 

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?