ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্ষের মধ্যেই ভূত। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিন্দুকে ভিতর থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকার জাল নোট। ভাবতে পারছেন বিষয়টি ঠিক কতটা ভয়ানক। যে জায়গায় সাধারণ মানুষ বিশ্বাস করে তাঁদের সঞ্চিত অর্থ গচ্ছিত রাখে সেখানেই কিনা উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকার জাল নোট। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই চাঞ্চল্যকর ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। গ্রেফতার করা হয়েছে ওই ব্যাঙ্কের ম্যানেজারকে।   

সাহারানপুরের সোফিয়া মার্কেট এলাকায় থাকা পিএনবি-র ওই সিন্দুকের দায়িত্বে ছিলেন অমিত কুমার।  ঘটনার সূত্রপাত সোফিয়া মার্কেট এলাকার PNB শাখার সিন্দুক থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার ঘিরে। মোট প্রায় ১৭.২৯ কোটি টাকার জাল নোটের সন্ধান মেলে। সাধারণত জাল নোট কোনও পাচারকারীর কাছ থেকে, গোপন আস্তানা থেকে কিংবা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়ার ঘটনা সামনে আসে। কিন্তু এবার জাল নোট পাওয়া গিয়েছে সরাসরি একটি ব্যাঙ্কের সিন্দুকের ভিতরে। ফলে ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমেই এই জাল টাকা ছড়িয়ে পড়েছিল কি না, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। এই ঘটনায় তিন PNB আধিকারিক সিনিয়র ডিভিশনাল ম্যানেজার রবি কুমার কানসে,  ও ম্যানেজার সুশীল কুমার এবং অমিত কুমার নজরে রয়েছেন। প্রাথমিক তদন্তে তাঁদের নাম উঠে আসার পর তিনজনকেই সাসপেন্ড করেছিল ব্যাঙ্ক। তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছিল।  

আরও পড়ুন: অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

তদন্তকারীরা তিন আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ইলেকট্রনিক ডিভাইস ও বেশ কিছু নথি উদ্ধার করেছেন। তাঁদের যোগাযোগ, গতিবিধি এবং অন্য কারও সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।  ব্যাঙ্কের সিন্দুকে জাল নোট ঢুকল কীভাবে এবং সেই টাকা ব্যাঙ্কের বিভিন্ন শাখা বা ATM-এর মাধ্যমে বাজারে পৌঁছেছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে এসেছে সম্ভাব্য নেপাল-যোগের বিষয়। তিন অভিযুক্তের যোগাযোগ ও গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে, তাঁদের সঙ্গে নেপাল সীমান্তের কাছে বা সীমান্তের ওপারে সক্রিয় কোনও ব্যক্তি বা গোষ্ঠীর যোগাযোগ ছিল কি না।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২