অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

Share:

নিজস্ব প্রতিনিধি: হোটেল গেস্ট হাউসের পর এবার শপিং মলে অভিযান। কলকাতার ২টো শপিং মলে হানা দমকলের। শপিং মলে অগ্নি সুরক্ষা বিধি কেমন তা খতিয়ে দেখতে তৎপর দমকল বাহিনী। সাউথ সিটি এবং পার্ক স্ট্রিটের একটি শপিং মলে আচমকা অভিযান চালিয়ে নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো পরীক্ষা করেন দমকল আধিকারিকরা। একইসঙ্গে পতাকা বিল্ডিংয়েও গিয়ে অগ্নিনিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত খতিয়ে দেখা হয়। শুধু অগ্নি-নির্বাপণ সরঞ্জাম ঠিকঠাক রয়েছে কি না, তা দেখেই থামেননি আধিকারিকরা। কোনও বিপর্যয় বা আগুন লাগার মতো পরস্থিতি তৈরি হলে সাধারণ মানুষ দ্রুত এবং নিরাপদে বেরিয়ে আসতে পারবেন কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হয়। জরুরি নির্গমনের পথ, অগ্নি নির্বাপণ ব্যবস্থা-সহ একাধিক দিক সরেজমিনে খতিয়ে দেখছে দমকল বাহিনী।

পুজোর আর বেশি দেরি নেই। হাতে মাত্র ৩৮ দিন। উৎসবের মরসুম শুরু হলেই কলকাতার শপিং মলগুলিতে বাড়বে মানুষের ভিড়। মল সংলগ্ন রেস্তরাঁ, ফুড কোর্ট এবং বিনোদনকেন্দ্রগুলিতেও প্রতিদিনই জমবে ঠাসা ভিড়। সেই কথা মাথায় রেখেই বড় জমায়েতের আগে শহরের শপিং মলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বিশেষ অভিযান শুরু করল পুলিশ ও দমকল। আজ বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন শপিং মলে পৌঁছে যাচ্ছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। কোনও মলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কি না, জরুরি পরিস্থিতিতে দ্রুত বেরিয়ে আসার জন্য নির্দিষ্ট পথগুলি ব্যবহারযোগ্য ও নিরাপদ কি না, তা সরেজমিনে পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে অগ্নিসুরক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না, সেটিও যাচাই করছেন আধিকারিকরা।

আরও পড়ুন: দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

মলের ভিতরে থাকা রেস্তরাঁ এবং ফুড কোর্টগুলির নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সূত্রের খবর, কলকাতার প্রায় ২৯ টি শপিং মলে এই বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে। পুজোর সময় মানুষের ভিড় কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় আগেভাগেই নিরাপত্তার ফাঁকফোকর চিহ্নিত করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর