স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন এক দলিত দম্পতি। কিন্তু বাড়ি ফেরেননি আর। প্রায় ২৪ ঘণ্টা পর জঙ্গলের দুই প্রান্ত থেকে উদ্ধার হল তাঁদের দেহ। এক জনের দেহ গাছে ঝুলন্ত অবস্থায়, অন্য জনের দেহ গাছের সঙ্গে বাঁধা। স্বামীর পরনে স্ত্রীর সালোয়ার এবং স্ত্রীর দেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত হয়েছে রহস্য। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌরের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে জালালপুর কাজী গ্রামের কাছে একটি জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন ওই দম্পতি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যেরা। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় শেষ পর্যন্ত পুলিশের কাছে খবর দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে ওই জঙ্গলে তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। প্রথমে গঙ্গার ধারে একটি গাছের সঙ্গে দুপাট্টা দিয়ে বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়। তাঁর দেহ থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে আরও একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর স্বামীর দেহ। পুলিশের নজরে আসে, মৃত ব্যক্তির পরনে ছিল তাঁর স্ত্রীর সালোয়ার।

আরও পড়ুনঃ  

দুই দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন উঠেছে। এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত ভাবে খুন করে দেহগুলি ওই ভাবে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দু’টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপরই এখন নির্ভর করছে মৃত্যুর প্রকৃত কারণ।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী