মোদিকে ‘পকেটমার’ কটাক্ষ, বিপাকে রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পকেটমার’ হিসাবে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধি। আর ওই মন্তব্য করে ফের বিপাকে প্রাক্তন কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাহুলের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে।

গত ২২ নভেম্বরে রাজস্থানে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পকেটমার’ হিসাবে খোঁচা দেন রাহুল গান্ধি। তাঁর ওই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি নেতৃত্ব। আর পদ্ম শিবিরের নালিশের প্রেক্ষিতে রাহুলকে শোকজও করেছিল নির্বাচন কমিশন। সেই শোকজের জবাবও দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। যদিও তার পরে আর কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে উচ্চবাচ্য করা হয়নি।

রাহুলের ওই মন্তব্য নিয়ে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ভরত নাগর নামে এক বিজেপি সমর্থক। ওই মামলাকে জনস্বার্থ মামলা হিসাবে গ্রহণও করেন দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন। এদিন  মামলার শুনানিতে রাহুলের মন্তব্য ‘ভালো পরিচয়’ নয় বলে আখ্যা দেন বিচারপতি। পাশাপাশি ভোট প্রচারে রাজনৈতিক নেতারা যাতে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে শালীনতা না ডিঙোন, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে ভেঙে দেখতে বলেছে। রাহুলের মন্তব্য নিয়ে আগামী আট সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের