যোগী রাজ্যে দলিতদের ধর্মীয় অনুষ্ঠানে তাণ্ডব উচ্চ বর্ণের সন্ত্রাসীদের, ভাঙা হল অম্বেদকরের মূর্তি

উত্তরপ্রদেশে আবারও সন্ত্রাসীদের তাণ্ডব! দলিতদের ধর্মীয় অনুষ্ঠানে ঢুকে হামলা চালাল দুষ্কৃতীদের দল। পুরো অনুষ্ঠান লন্ডভন্ড করে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশে আবারও সন্ত্রাসীদের তাণ্ডব! দলিতদের ‘ভাগবত’ ধর্মীয় অনুষ্ঠানে ঢুকে হামলা চালাল দুষ্কৃতীদের দল। পুরো অনুষ্ঠান লন্ডভন্ড করে দিল। যে রাজ্যে কিনা ধর্মীয় তীর্থস্থানে ভর্তি, সেখানেই দলিতদের ধর্মীয় অনুষ্ঠানে রীতিমতো তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের ইটাওয়ায়। যেখানে দলিত সম্প্রদায়ের আয়োজিত ‘ভাগবত কথা’ অনুষ্ঠান চলছিল। সেখানেই অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। জানা গিয়েছে, রামু, ভুরে এবং সঞ্জীব যাদব নামে কয়েকজন অভিযুক্তরা অনুষ্ঠানে ঢুকে মঞ্চে স্থাপিত ডঃ ভীমরাও আম্বেদকরের মূর্তি ভেঙে ফেলেন এবং সাউন্ড সিস্টেমের বিপুল ক্ষতি করে। এই ঘটনায় সাউন্ড অপারেটর রাহুল প্রতিবাদ করলে, দুর্বৃত্তরা তাঁকে নির্মমভাবে মারধর করে।

বিজেপি শাসিত রাজ্যের ধর্মীয় অনুষ্ঠানে দুষ্কৃতীদের এমন কীর্তি দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে, বিতর্কে জেরবার। এই ভাঙচুরের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা অনুষ্ঠানে ঢুকে মঞ্চে বসা এবং শব্দ বাজানো নিয়ে ঝামেলা শুরু করেন। পুরো ঘটনাটি ঘটেছে ৬ জানুয়ারী রাত ৮ টা নাগাদ উশরাহর থানার আওতাধীন ভোরজপুর গ্রামে। গ্রামবাসীদের মতে, অনুষ্ঠানের সময় ভাগবত মঞ্চে বাবা সাহেবের একটি মূর্তি এবং দেবতাদের পোস্টার লাগানো ছিল। আক্রমণকারীরা ঘটনাস্থলে ঢুকেই তাণ্ডব শুরু করে। তাঁরা ধর্মীয় অনুষ্ঠানে তাণ্ডব চালানোর পাশাপাশি আম্বেদকরের মূর্তিও ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকেরা পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেখানে অভিযুক্তদের হুমকি দিতেও স্পষ্ট দেখা গিয়েছে। ঘটনার পর গোটা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়। এবং ভিডিও ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে, যে রাজ্য সারাক্ষন হিন্দুধর্ম নিয়ে নানারকম প্রচার চালাচ্ছে, সেই রাজ্যের এমন হাল। মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী যেখানে ধর্ম নিয়ে চর্চা করছেন, সেখানে নিরাপত্তা কোথায়! এই বিষয়ে সার্কেল অফিসার রাম দাবান মৌর্য জানিয়েছেন, একটি সাংস্কৃতিক ভজন অনুষ্ঠানের সময় ঘটে যাওয়া হামলার ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রামু যাদব, ভুরে যাদব, সঞ্জীব যাদব এবং অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং এসসি/এসটি আইনের বিভিন্ন ধারায় ব্যবস্থা নিয়েছে। পুলিশ এফআইআর-এ নাম থাকা একজন অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে গ্রামে শান্তির জন্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত