মৃত মহিলা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ গায়েব, গ্রেফতার প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার  

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, ‘চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ে ধরা’। জালিয়াতি করে ব্যাঙ্কেরই মৃত মহিলা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ২৯ লক্ষ ৮৩ হাজার টাকা লোপাটের দায়ে বেসরকারি ব্যাঙ্কের এক প্রাক্তন ম্যানেজার ও এক কর্মচারিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের সাইবার অপরাধ শাখার গোয়েন্দারা। গত সোমবার ওই দুইজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন, রাহুল পাঞ্জবানি ও অভিষেক বর্মা।

মুম্বই পুলিশের সেন্ট্রাল সাইবার শাখার এক আধিকারিক জানিয়েছেন, ‘ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে মৃতা গ্রাহক বিমলা পাতিলের পরিবারের তরফে অভিযোগ করা  হয়, মৃতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৯ লক্ষ ৮৩ হাজার টাকা গায়েব করা হয়েছে। তদন্তে নেমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারেন, তার দেব শাখায় মৃতা বিলা পাতিলের অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা বদলানোর জন্য আবেদন জমা দিয়েছেন একজন। ওই ফর্মে যে হস্তাক্ষর ছিল, তা পরীক্ষা করে দেকা যায, মৃতা বিমলা পাতিলের স্বাক্ষরের সঙ্গে কোনও মিল নেই।

তদন্তে ব্যাঙ্কের কর্মচারি অভিষেক বর্মা স্বীকার করে নেন, তারদেব শাখার প্রাক্তন ম্যানেজার রাহুল পাঞ্জাবানিই মৃতা বিমলা পাতিলের অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস বদলানোর নির্দেশ দিয়েছিলেন, যাতে ওই অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করা যায়। মৃতার অ্যাকাউন্টের মোবাইল ও ইমেল অ্যাড্রেস বদলানোর পরে মেয়াদ শেষ হওয়ার আগেই দুটি ফিক্সড ডিপোজিট ভাঙানো হয়। দুটি ফিক্সড ডিপোজিটে ১৪ লক্ষ ৮৭ হাজার করে টাকা ছিল। পরে অন্য অ্যাকাউন্টে ওই টাকা স্থানান্তরিত করা হয়। ওই জালিয়াতির কাজে রাম পাল নামে আরও এক ব্যাঙ্ক কর্মচারি জড়িত ছিলেন। যদিও তদন্তের সময়ে গা ঢাকা দিয়েছেন তিনি।

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে