‘আমরা হনুমানজির আদর্শ অনুসরণ করেছি’- অপারেশন সিঁদুর নিয়ে অকপট রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার বদলা স্বরূপ পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার ছয়টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ৫০টি বিআরও (বর্ডার রোডস অর্গানাইজেশন) অবকাঠামো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় ভারতীয় সেনাবাহিনী দেশকে গর্বিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী এদিন বলেন, ‘আপনারা সকলেই জানেন, গত রাতে ভারতীয় বাহিনী তাঁদের বীরত্ব ও সাহস প্রদর্শন করে এক নতুন ইতিহাস রচনা করেছে। ভারতীয় সেনাবাহিনী নির্ভুলতা, সতর্কতা এবং সংবেদনশীলতার সঙ্গে কাজ করেছে। আমরা যে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছিলাম তা নির্ভুলভাবে  এবং পরিকল্পিত পরিকল্পনা অনুসারে ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী কোনওভাবেই কোনও বেসামরিক অবস্থানকে প্রভাবিত হতে না দিয়ে সংবেদনশীলতা দেখিয়েছে। তার মানে সেনাবাহিনী এক ধরণের নির্ভুলতা, সতর্কতা এবং মানবিকতা দেখিয়েছে।”

রাজনাথ সিং বলেন, “সমগ্র দেশের পক্ষ থেকে আমি আমাদের সেনা সৈনিক এবং আধিকারিকদের অপারেশন সিঁদুরের জন্য অভিনন্দন জানাই। সেনাবাহিনীকে সম্পূর্ণ সহায়তা প্রদানের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই।“ তিনি আরও বলেন, “আমরা হনুমানজির আদর্শ অনুসরণ করেছি। তিনি ঠিক এমনটাই করেছিলেন অশোক বন ধ্বংস করার সময়। জিন মোহি মারা, তিন মোহি মারে।” ( এর অর্থ হল আমরা কেবল তাদেরই হত্যা করেছি যারা আমাদের নিরপরাধদের হত্যা করেছে।)

সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে রাজনাথ বলেন, “আমরা খুব ভেবেচিন্তে এবং পরিমাপিত পদ্ধতিতে এই পদক্ষেপ নিয়েছি। সন্ত্রাসীদের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে, এই পদক্ষেপ কেবল তাদের শিবির এবং অবকাঠামোর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্বকে আমি স্যালুট জানাই।”

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও হামলার প্রতিশোধ নিল ভারত। ৬ মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। এখনও পর্যন্ত এতে ৯০ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এসেছে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলা চালানো হয়েছে ভারতের এয়ারস্পেস থেকে।

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন