বৃষ্টির জেরে দিল্লি বিমানবন্দরে ভেঙে পড়ল ছাদ , নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টির জেরে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার ভারী বৃষ্টিপাতের  জেরে দিল্লি বিমানবন্দরের   টার্মিনাল-১ এর ছাদের একাংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন প্রাণ হারিয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ছয় জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ছাদ ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। জোর কদমে চলছে উদ্ধারকাজ।

এই ঘটনা প্রসঙ্গে দিল্লি বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, ‘সুরক্ষা ব্যবস্থা’  জন্য টার্মিনাল ১ থেকে বিমান ওঠা-নামা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এরফলে বাতিল হয়েছে ইন্ডিগো এবং স্পাইসজেটে বিমান পরিষেবা। জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। আর সেইসময়   বিমানবন্দরে সে সময় পার্কিংয়ে ছিল বেশ কিছু ট্যাক্সি ও গাড়ি। ছাদের একাংশ ভেঙে পড়ে সেগুলির মাথায়। ছাদের কাঠামোর নীচে চাপা পড়ে একাধিক গাড়ি। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিমানবন্দর চত্বরে। অন্যদিকে বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়েছিল ।  তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। কিন্তু কী করে বিমানবন্দরের ছাদ ধসে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, বর্তমানে দিল্লিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। লাগাতার বৃষ্টির জেরে রাজধানীর একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এরফলে রাস্তায় বেশ কয়েকটি গাড়ি জলের মধ্যে ডুবে গিয়েছে। বৃষ্টির জেরে দিল্লির তাপমাত্রা সামান্য কমেছে । এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়