‘তিন ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে যাবে’, বিধানসভায় বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দিল্লি বিধানসভায় বোমাতঙ্ক। এই ঘটনা দেশের রাজধানীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন তুলে দিয়েছে।  দিল্লি বিধানসভায় ইমেলের মাধ্যমে একটি বোমা হামলার হুমকি দেওয়া হয় বলে খবর। যেখানে দাবি করা হয় যে, তিন ঘণ্টার মধ্যে একটি বিস্ফোরণ ঘটবে। এই খবর প্রকাশ্যে আসাতেই চাঞ্চল্য ছড়ায় বিধানসভা চত্বরে।    

হুমকির ইমেল পাওয়ার পরেই দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে।  ঘটনাস্থলে ছুটে আসে তারা। শুরু হয়   তদন্ত ।  তবে পুরো চত্বর  জুড়ে  তল্লাশি চালালেও কোনো সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়নি। জানা গিয়েছে, দিল্লি বিধানসভায় একটি ইমেল পাঠানো হয়েছিল, যেখানে কয়েক ঘণ্টার মধ্যে ভবনটি বোমা  মেরে উড়িয়ে দেওয়া হবে বলে দাবি করা হয়।  এই তথ্য পাওয়ার পর প্রশাসন ও পুলিশ অবিলম্বে তৎপর হয়। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা সংস্থাগুলো বোম স্কোয়াড ও ডগ স্কোয়াডের সাহায্যে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়।  

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনেই নয়ডায় তীব্র যানজট, কিলোমিটারজুড়ে আটক হাজারো গাড়ি

দিল্লি পুলিশ জানিয়েছে,  প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক কার্যকলাপ বা বিস্ফোরক জাতীয় কোনও বস্তুর সন্ধান মেলেনি। হুমকিটি ভুয়ো বলে মনে করছে পুলিশ। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেই জানিয়েছে দিল্লি পুলশের কর্তারা। তাঁরা আরও জানিয়েছেন,  ইমেইলের প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং একটি সাইবার দল তদন্ত করছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, দিল্লির বিধানসভায় বোমা হামলার হুমকি এটাই প্রথম নয় এর আগেও বেশ কয়েকবার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। 

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের