সপ্তাহের প্রথম দিনেই নয়ডায় তীব্র যানজট, কিলোমিটারজুড়ে আটক হাজারো গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনেই তীব্র যানজটে কার্যত স্তব্ধ হয়ে পড়ল নয়ডা। সোমবার সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়, যার জেরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় হাজার হাজার অফিসগামী মানুষকে। মূলত কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরপ্রদেশের নয়ডাতে একাধিক সংস্থার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সোমবার সেই আন্দোলন আরও তীব্র আকার নেয়। ক্ষুব্ধ কর্মীরা বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে যান চলাচল প্রায় স্তব্ধ করে দেন। বিশেষ করে নয়ডা ফেজ-২ এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়। ত তিন থেকে চার দিন ধরে কর্মীরা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের প্রধান দাবি, বর্তমান ১৩ হাজার টাকার বেতন বাড়িয়ে অন্তত ২০ হাজার টাকা করা, ওভারটাইমের যথাযথ পারিশ্রমিক প্রদান এবং ছুটির আলাদা ব্যবস্থা চালু করা। সোমবার সকালে বহু কর্মী একত্রিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ করেন। কোথাও কোথাও বিক্ষোভকারীরা গাড়ির সামনে শুয়ে পড়ে যান চলাচল বন্ধ করে দেন।

আরও পড়ুন: এসআইআর ইস্যুতে কেন্দ্রকে তোপ, মিনাখাঁর মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণে বাবুল সুপ্রিয়

 কুলেসরা থেকে ফেজ-২ পর্যন্ত মিছিল করে কর্মীরা জমায়েত হন। সেক্টর ৬০, নয়ডা এলাকাতেও কর্মীরা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বড় সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই বিক্ষোভের জেরে নয়ডার একাধিক এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। এদিকে ফরিদাবাদ নেমে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি পালওয়াল-এর কাছে পৃথলা এলাকায় একটি অটো সংস্থার কর্মীরাও আগ্রা হাইওয়ে অবরোধ করে প্রতিবাদে সামিল হন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও নিশ্চিত তথ্য জানানো হয়নি। সব মিলিয়ে, সপ্তাহের শুরুতেই এই অচলাবস্থা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিল। 

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে সিজেপি ও ছাত্রদের সমর্থন তামিল অভিনেত্রীর

কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

‘শতাধিক মহিলাকে যৌন নির্যাতন করেছেন’, আদালতে চিকিৎসকের বিরুদ্ধে মুখ খুললেন অভিযুক্ত নার্স

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত