কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা বিমানবন্দর থেকে ধৃত মার্কিন ভাড়াটে সৈনিক তথা জঙ্গি প্রশিক্ষক ম্যাথু ভানডাইকের জামিন মঞ্জুর করল দিল্লির  রাউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)  রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক প্রশান্ত শর্মা এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ভানডাইকের জামিন মঞ্জুর করেন। পাশাপাশি মার্কিন ভাড়াটে সৈনিককে এক লক্ষ টাকার সিয়োরিটি বন্ড জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে জামিন পেলেও আপাতত দিল্লি ছাড়তে পারছেন না মার্কিন ভাড়াটে সৈনিক তথা জঙ্গি প্রশিক্ষক।

গত ১২ মার্চ দমদম বিমানবন্দর থেকে মার্কিন ভাড়াটে সৈনিক  ম্যাথুকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ঙ্কর  ষড়যন্ত্র করছিলেন তিনি। ম্যাথুর ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। গত ডিসেম্বর মাসে ম্যাথু-সহ ৭ জন টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। মূলত অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্ব ভরতের বিভিন্ন রাজ্যে তারা যাতায়াত করেছিলেন। বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির সদস্যদের প্রশিক্ষণও দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

গ্রেফতারের পর থেকেই দিল্লির তিহাড় জেলে বন্দি ম্যাথু ও তার ছয় সঙ্গী। গত মাসেই ম্যাথুকে দেশে ফেরাতে দিল্লির মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছে তার পরিবার। অভিযোগ তোলা হয়েছে, ‘তিহাড় জেলের ৮/৯ নম্বর সেলে তাঁকে নির্জন কক্ষে রাখা হয়েছে। পায়ে চোট, দৃষ্টিশক্তির সমস্যা রয়েছে। প্রয়োজনীয় ওষুধও মিলছে না।’

তিহাড় জেলে বন্দি কুখ্যাত মার্কিন ভাড়াটে সৈনিক ম্যাথু ভ্যানডাইক ও তার ছয় সঙ্গীর বিরুদ্ধে দীর্ঘ ছ’মাস তদন্তপর্বের শেষে  চার্জশিটে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের কোনও ধারাতেই অভিযোগ আনা হয়নি। চার্জশিট থেকে সন্ত্রাসবিরোধী ধারা বাদ দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সাত জনের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের অভিযোগ আনা হয়েছে। অথচ গত মার্চে কলকাতা-দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতারের পর ভ্যানডাইক ও তার সঙ্গীদের বিরুদ্ধে ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছিল এনআইএ। কি কারণে আচমকা অবস্থান বদল তা নিয়ে মুখ খুলতে চাননি এনআইএ-এর আধিকারিকরা। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়ালও কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

 

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর