হাড় কাঁপানো ঠাণ্ডা,দিল্লি জুড়ে কুয়াশার দাপট, দেরিতে চলছে ১৮ টি ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর ভারত জুড়ে চলছে শৈত্য প্রবাহ । ঠাণ্ডায় কাঁপছে দিল্লি সহ একাধিক রাজ্য। সেইসঙ্গে  ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে রাজধানীর বিস্তৃর্ণ অংশ। তারজেরে ব্যাহত হচ্ছে ট্রেন এবং বিমান চলাচল। বৃহস্পতিবার কুয়াশার জেরে ১৮টি ট্রেন দেরিতে চলছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে সত্যাগ্রহ এক্সপ্রেস, দূরন্ত এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেসের মত ট্রেন । সেইসঙ্গে বিমান পরিষেবায় বিঘ্নিত হচ্ছে। আর তাতেই দুর্ভোগের শিকার  আমজনতারা ।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ২৬ ও ২৮ ডিসেম্বর দিল্লিতে রাতে নামবে তাপমাত্রার পারদ। সেইসঙ্গে ভোর হতেই বাড়বে কুয়াশার দাপট । বেশিরভাগ এলাকায় ধোঁয়াশা এবং মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে । বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ কিলোমিটারেরও কম থাকবে । সেইসঙ্গে হতে পারে হালকা বৃষ্টি । আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লিতে আংশিক মেঘলা আকাশ থাকবে । সন্ধ্যা বা রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি জুড়ে জারি হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কতা ।

 এদিন ভোরে  নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল ৭  ডিগ্রির কাছাকাছি। তবে শীত কমলেও বাতাসের গুণমানে বিশেষ হেরফের হয়নি। মৌসম ভবনের রিপোর্ট বলছে, বুধবার সকাল ৮টা নাগাদ দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ‘খুব খারাপ’ । অন্যদিকে প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। একইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা। বৃহস্পতিবার সকালে তাজনগরী আগ্রা কুয়াশায় আচ্ছন্ন ছিল, দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে