অবৈধভাবে ভারতে বসবাস, দিল্লিতে আটক ৮ বাংলাদেশি

বাংলাদেশি নাগরিকরা হলেন জাহাঙ্গীর, তার স্ত্রী পরিনা বেগম এবং তাদের ছয় সন্তান। জানা গিয়েছে, তাঁরা সবাই দক্ষিণ পশ্চিমের রংপুরীতে বসবাস করতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসেই রাজধানী দিল্লিতে বিধানসভা ভোট। তার আগেই অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশিদের খুঁজতে মাঠে নেমেছে প্রশাসন। দিন কয়েক আগেই দিল্লির সমস্ত সরকারি-বেসরকারি বিদ্যালয়ে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি দিল্লিতে অবৈধ বাংলাদেশি নাগরিক সহ অবৈধ অভিবাসীদের যাচাইয়ের জন্য দক্ষিণ পশ্চিম জেলায় একটি অভিযান চালানো হয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হয়েছিল। এই অভিযানে প্রায় ৪০০ পরিবারের নথি সংগ্রহ করা হয়েছিল। আর তাতেই এক পুরুষ ও এক নারীসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল দিল্লি পুলিশ।

তাঁরা সকলেই একই পরিবারের। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশী নাগরিকরা জঙ্গল রুট, এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিল। দিল্লি পুলিশ বৈধ ভারতীয় নথিপত্র ছাড়াই বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে পেরেছে। এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (FIR) মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশি নাগরিকরা হলেন জাহাঙ্গীর, তার স্ত্রী পরিনা বেগম এবং তাদের ছয় সন্তান। জানা গিয়েছে, তাঁরা সবাই দক্ষিণ পশ্চিমের রংপুরীতে বসবাস করতেন। এ বিষয়ে দিল্লি পুলিশ আরও জানিয়েছে, জাহাঙ্গীর স্বীকার করেছে যে সে মূলত বাংলাদেশের ঢাকার বাসিন্দা।

তিনি জঙ্গল রুট এবং এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। আর এখানেই বসবাস শুরু করেন। তবে দিল্লিতে স্থায়ী হওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে গিয়েছিলেন, এরপর বাংলাদেশে গিয়ে স্ত্রী পরিনা বেগম এবং ছয় সন্তানকে নিয়ে আসেন ভারতে। পুলিশ জানিয়েছে, তারা তাদের আসল পরিচয় গোপন করে দিল্লির দক্ষিণ পশ্চিমের রংপুরী এলাকায় বসবাস শুরু করে। পুলিশ ইতিমধ্যেই বাংলাদেশিদের আইডিগুলি ধ্বংস করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের