জেএনইউ’এর ক্যাম্পাস থেকে দুই পড়ুয়াকে অপহরণের চেষ্টা, তদন্তে দিল্লি পুলিশ

মঙ্গলবার একটি গাড়িতে চেপে কয়েকজন মদ্যপ দুষ্কৃতী লোক ক্যাম্পাসে প্রবেশ করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে দুই পড়ুয়াকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছিল মঙ্গলবার রাতে। সেই ঘটনায় তদন্তে নামল দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন (জেএনইউএসইউ) বুধবার অভিযোগ করেছে, মঙ্গলবার একটি গাড়িতে চেপে কয়েকজন মদ্যপ দুষ্কৃতী লোক ক্যাম্পাসে প্রবেশ করে। ক্যাম্পাস থেকে দুই পড়ুয়াকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। ছাত্র সংগঠনের অভিযোগের ভিত্তিতে পুলিশ দুটি মামলা দায়ের করেছে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) মনোজ সি (Deputy Commissioner of Police (southwest) Manoj C) বলেন জেএনইউ’ এর পড়ুয়াদের তরফে দুটি অভিযোগ পেয়েছি। একটি শারীরিক নির্যাতন সংক্রান্ত এবং আরেকটি শ্লীলতাহানি, অপহরণের চেষ্টা। অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘উভয় ঘটনায় অভিযুক্ত এবং গাড়ি একই, তাদেরকে শনাক্ত করা হয়েছে। তদন্ত আরও চলছে।’

অন্যদিকে এই ঘটনা নিয়ে জেএনইউ’এর উপাচার্যকেও দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার দাবি জানিয়েছে ছাত্র ছাত্রীরা। ছাত্র ইউনিয়ন জেএনইউএসইউ বলেছে, ‘যে ঘটনাটি ঘটেছে জেএনইউ ভিসিরও সেই বিষয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা উচিত। ক্যাম্পাসে বারবার নিরাপত্তাজনিত ব্যর্থতা নিয়ে ভিসির তরফে জেএনইউ এর সবাইকে জানানো উচিত।’ দুপুর ১২টার মধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস