‘দিল্লি-পুণেগামী স্পাইস জেটের বিমানে বোমা রাখা আছে’, হুমকি ফোনে হুলস্থুল

উড়ো ফোন পাওয়ার পরেই জোরদার তল্লাশি চালানো হয় বিমানটিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বিমানে বোমা রাখার হুমকি ফোন ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় হুলস্থুলু কাণ্ড বেঁধে গেল দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Delhi Indira Gandhi International Airport)। এদিন সন্ধ্যায় দিল্লি (Delhi) থেকে পুণের (Pune) উদ্দেশে উড়ে যাওয়ার আগেই স্পাইস জেটের (SpiceJet) বিমানে বোমা রাখা রয়েছে বলে একটি উড়ো ফোন আসে। ওই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানের উড়ান স্থগিত করে দিয়ে সব যাত্রীকে নামিয়ে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। যদিও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফের এক আধিকারিক।

মাত্র তিন দিন আগে গত নয়ই জানুয়ারি মস্কো থেকে গোয়ার দাবোলিম বিমানবন্দরে অবতরণের আগেই গোয়া বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে (এটিসি) ফোন করে জানানো হয়, বিমানটিতে বোমা রাখা আছে।  ওই হুমকি ফোনের পরে কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে জামনগরে ভারতীয় বায়ু সেনার ঘাঁটিতে অবতরণ করানো হয়। রাতভর তল্লাশি চালিয়েও বোমা কেন, সন্দেহজনক কিছু মেলেনি।

এদিন দিল্লি-পুণেগামী বিমানে ফের বোমা রাখার ফোন আসার পরে কোনও ঝুঁকি নেননি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। স্পাইস জেটের বিমানটিতে খানাতল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিমানবন্দরের আধিকারিকরা। কিন্তু বার বার বিমানে বোমা রাখার উড়ো ফোন আসায় নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এদিন সন্ধ্যায় যে নম্বর থেকে ওই উড়ো ফোন এসেছিল সেই নম্বরের মালিককে শনাক্ত করার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা