দিল্লি-সহ উত্তর ভারত ঢেকে ঘন কুয়াশায়, বিপর্যস্ত ট্রেন-বিমান পরিষেবা

নতুন বছর শুরু হতেই ঠান্ডার কামড়। গোটা দেশে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। তবে বছরের তৃতীয় দিনেই দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতের হাল খারাপ। যার ফলে বিপর্যস্ত ট্রেন-বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছর শুরু হতেই ঠান্ডার কামড়। গোটা দেশে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। তবে বছরের তৃতীয় দিনেই দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতের হাল খারাপ। যার ফলে বিপর্যস্ত ট্রেন-বিমান পরিষেবা। ৩ জানুয়ারি মরসুমের সর্বোচ্চ কুয়াশায় ঢেকেছে জাতীয় রাজধানী দিল্লি। জানুয়ারী মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লিজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। যদিও নভেম্বর থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে দিল্লি। ঘন কুয়াশার কারণে দিল্লির যান চলাচল অবস্থা অস্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কারণ সকাল হতেই চারপাশের দৃশ্যমানতা কমছে। দূরের রাস্তাঘাট-গাছপালা কিছুই দেখা যাচ্ছে না। চারিদিক শুধুই ঘন কুয়াশা চোখে পড়ছে। ঘন কুয়াশায় মুড়েছে দিল্লির মহাসড়কগুলি।

আজ ৩ জানুয়ারী মরসুমের সর্বোচ্চ কুয়াশায় মুড়ল জাতীয় রাজধানী দিল্লি। তবে খানিকটা স্বস্তিতে রয়েছে ঘন জনবসতি এলাকাগুলি। আজ সকাল ৯টার দিকেও মহাসড়কগুলিতে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি ঘন কুয়াশার কারণে ট্রেনের গতিও কমিয়ে দেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রায় ২৪ টি ট্রেনের সময় বিলম্ব হয়েছে। আবহাওয়া সূত্র অনুযায়ী, শুক্রবার (৩ জানুয়ারি) গোটা দিনটাই ঘন কুয়াশায় মুড়ে থাকবে জাতীয় রাজধানী। আজ দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জানুয়ারি জুড়ে প্রচণ্ড ঠান্ডাতে কাঁপবে দিল্লি। শুক্রবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্পাইসজেট, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া সহ অনেক এয়ারলাইন্সের ফ্লাইটগুলি প্রভাবিত হয়েছে। যার ফলে বিমানবন্দরে বিমান আসতে গড় ছয় মিনিট এবং প্রস্থানে ৪৭ মিনিট বিলম্বিত হয়েছে। দিল্লি থেকে ছেড়ে যাওয়া এবং পৌঁছানো ট্রেনগুলিও দেরিতে চলছে, যখন কিছু রুট পরিবর্তনে সময় লাগছে। যার মধ্যে অযোধ্যা এক্সপ্রেস চার ঘণ্টা দেরিতে, গোরখধাম এক্সপ্রেস দুই ঘণ্টারও বেশি দেরিতে এবং বিহার ক্রান্তি এক্সপ্রেস, শ্রম শক্তি এক্সপ্রেস তিন ঘণ্টারও বেশি দেরি করে প্রস্থান করেছে।

এছাড়াও সপ্তাহান্তে দিল্লিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যেতে পারে, যার কারণে অনেক এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শুক্রবার দিল্লি, লখনউ, বেঙ্গালুরু, অমৃতসর এবং গুয়াহাটিতে ঘন কুয়াশা থাকবে। দিল্লি, রাজস্থানের কোটা, বুন্দি, সিকার, ঝুনঝুনু, চুরু, শ্রী গঙ্গানগর, পঞ্জাবের অমৃতসর, গুরুদাসপুর, কাপুরথালা, হরিয়ানায় ঘন কুয়াশা থাকবে। ৪ থেকে ৭ জানুয়ারি তুষারপাত এবং ৫ ও ৬ জানুয়ারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে। হিমাচল ছাড়াও আগামী ৫ জানুয়ারি থেকে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় তামিলনাড়ুর বিচ্ছিন্ন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ মুড়বে ঘন কুয়াশায়। উত্তর-পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। প্রসঙ্গত যখন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে, তখন চরমতম ঠান্ডার দিন হিসেবে ঘোষনা করা হয়।

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের