“চক্রব্যুহ থেকে বেরোনো মুশকিল হয়ে গিয়েছিল”, নাম না করে কাদের বিধলেন ধনকড়?

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ ধনকড়।  জুলাই মাসে হঠাৎ পদত্যাগের পর প্রথম জনসভায় বক্তব্য রেখেই ঝড় তুললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। পদত্যাগের পর প্রথম জনসভায়   “চক্রব্যূহ” থেকে বেরিয়ে আসা কঠিন মন্তব্য নিয়েই চর্চা তুঙ্গে। নাম না করে কাদের নিশানা করলেন জগদীপ ধনকড় তা নিয়েই শুরু হয়েছে ব্যপক চর্চা। বললেন,”চক্রব্যুহ থেকে বেরোনো মুশকিল হয়ে গিয়েছিল”।

রাজ্যসভার যেভাবে কথা বলতেন ঠিক একই স্টাইলে বক্তব্য রাখার সময়, জনসমক্ষে দীর্ঘ সময় অনুপস্থিতির কথা তুলে ধরে বক্তৃতা শুরু করেন জগদীপ ধনকড়। চার মাস পর প্রকাশ্যে জনসভায় বক্তৃতা দিয়েছেন তিনি। বলেছেন, “চার মাস পর, এই উপলক্ষে, এই শহরে, এই বইটি নিয়ে, আমার কথা বলতে কোনও দ্বিধা করা উচিত নয়।”  সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক একদিন পর, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২১ জুলাই, ৭৪ বছর বয়সী রাজনীবিদ উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।বাংলার প্রাক্তন রাজ্যপাল কোনও গল্পের ফাঁদে আটকা পড়া নিয়েও এদিন সতর্ক করেন।

বক্তৃতায় তিনি আরও বলেন,  “ঈশ্বর না করুন যে কেউ গল্পের ফাঁদে আটকা পড়ে। যদি কেউ এই গোলকধাঁধায় আটকা পড়ে, তাহলে বেরিয়ে আসা খুব কঠিন হয়ে পড়ে।” জগদীপ ধনকড় মজার সুরে বলেছেন, “আমি নিজের উদাহরণ দিচ্ছি না।” তার এই মন্তব্যে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।  আরএসএসের যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্যের লেখা একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন উপরাষ্ট্রপতি বক্তব্য রাখার সময়েই এহেন মন্তব্যগুলি করেছেন। তাঁর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাহলে কি কোনও  চক্রব্যুহ পরেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ধনকড়?

এই প্রসঙ্গে উল্লেখ্য যে অনুষ্ঠানে ধনকড় গিয়েছিলেন সেখানে বিজেপি-নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার বা রাজ্য বিজেপির কেউ বিমানবন্দরে স্বাগত জানাতে আসেননি। তার পরেই  মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং কটাক্ষ করে বলেন, “তারা (বিজেপি) ‘ব্যবহার করো এবং নিক্ষেপ করো’ নীতি অনুসরণ করে।”

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী