ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁসের জেরে পড়ুয়াদের আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে ধর্মেন্দ্র হলেন দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি ইস্তফা দিলেন। এর আগে ‘মি টু’ আন্দোলনের মুখে ইস্তফা দিতে হয়েছিল বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরকে।

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পরে মোদি সরকারকে প্রথম সাধারণ মানুষের ক্ষোভের মোকাবিলা করতে হয়েছিল ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে। ‘মি টু’ আন্দোলন সংগঠিত হয়েছিল যৌন হেনস্থা নিয়ে। বলিউডের একাধিক প্রযোজক-নায়কের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছিল দেশ। মোদি মন্ত্রিসভায় বিদেশ প্রতিমন্ত্রী তথা বিশিষ্ট সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তাঁরই প্রিয়া রামানি নামে এক মহিলা সাংবাদিক। প্রথমে ফু‍ৎকারে ওই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর ইংরেজি দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ এর প্রাক্তন সম্পাদক আকবর। কিন্তু তাতে লাভ হয়নি। আরও একডজন মহিলা সাংবাদিক প্রিয়া রামানির পাশে দাঁড়িয়ে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার প্রাক্তন সম্পাদক আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। চাপে পড়ে শেষ পর্যন্ত ২০১৮ সালের ১৮ অক্টোবর ইস্তফা দেন আকবর।

আট বছর বাদে আকবরের মতোই পরিণতি ঘটল ধর্মেন্দ্র প্রধানের ভাগ্যে। নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় তাঁর ইস্তফার দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছিল ককরোচ জনতা পার্টির সদস্যরা। মূলত পড়ুয়ারাই এই আন্দোলনের মূল চালিকাশক্তি। গোটা দেশজুড়েই ছড়িয়ে পড়েছে আন্দোলন। ফলে চাপের মুখে বাধ্য হয়ে শনিবার ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সেই সঙ্গে এম জে আকবরের সঙ্গে একই পংক্তিতে সামিল হলেন তিনি।

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি