নাড্ডার উপর রাগ করে উপরাষ্ট্রপতির পদ ছাড়লেন জগদীপ ধনখড়? ঠিক কী ঘটেছিল সেদিন…

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সোমবার রাতে হঠাৎ করেই পদত্যাগ করেছেন দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ধনখরের মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল। তিনি দেশের তৃতীয় উপরাষ্ট্রপতি যিনি নিজের মেয়াদ পূর্ণ করতে পারলেন না। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কার্য উপদেষ্টা কমিটির (বিএসি) দ্বিতীয় বৈঠক বিকেল ৪.৩০ মিনিটে সংসদের কার্যক্রমের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হয়। সেখানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান উপস্থিত ছিলেন। মুরুগান চেয়ারম্যান জগদীপ ধনখড়কে পরের দিন অর্থাৎ মঙ্গলবারের জন্য সভা পুনঃনির্ধারণ করার অনুরোধ করেন। তারপরেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ধনখড়।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে রাজ্যসভার নেতা জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর অনুপস্থিতিতে জগদীপ ধনখড় ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই বিজনেস অ্যাডভাইজারি কমিটি দুবার বৈঠক করেছে, কিন্তু তাতে কোনও ফল হয়নি। কংগ্রেস সাংসদ সুখদেব ভগতও বিএসি বৈঠকে জেপি নাড্ডা এবং কিরেন রিজিজুর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। উপরাষ্ট্রপতি ধনখড়ের পদত্যাগকে বিহার বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করে তিনি বলেন যে ধনখড়ের পদত্যাগের স্ক্রিপ্ট আগেই লেখা হয়ে গিয়েছিল। তিনি বলেন, “জেপি নাড্ডা সংসদে বলেছিলেন যে আমার কথা রেকর্ডে লিপিবদ্ধ করা হবে। এটি চেয়ারপারসনের প্রতি সরাসরি অপমান।”

কংগ্রেস সাংসদ আরও বলেন যে বিজেপি নির্বাচনের কথা মাথায় রেখে প্রতিটি সিদ্ধান্ত নেয়। বিহারের নির্বাচন ঘনিয়ে আসছে এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বিহার থেকেই রয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বিজেপি হরিবংশকে উপরাষ্ট্রপতি করতে পারে। সুখদেব ভগত আরও অভিযোগ করেছেন যে বিজেপি ধনখড়কে হয়রানি করেছে এবং তাঁর উপর নানা শর্ত আরোপ করার চেষ্টা করেছে।

কংগ্রেসের প্রবীণ নেতা জয়রাম রমেশও এই দিকে ইঙ্গিত করেছেন। তিনি X হ্যান্ডেলে পোস্ট করে বলেন, দুপুর ১২:৩০ মিনিটে জগদীপ ধনকড় রাজ্যসভার বিএসি-তে ভাষণ দিয়েছেন। এই বৈঠকে সংসদের নেতা জেপি নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনার পর, কমিটির পরবর্তী সভা বিকাল সাড়ে চারটেই আবার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রমেশ বলেন, “বিকেল ৪:৩০ মিনিটে কমিটির সদস্যরা আবার বৈঠকের জন্য জড়ো হন। সবাই নাড্ডা এবং রিজিজুর জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু তাঁরা আসেননি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল জগদীপ ধনকড়কে ব্যক্তিগতভাবে জানানো হয়নি যে উভয় মন্ত্রী বৈঠকে যোগ দিচ্ছেন না।”

তিনি বলেন, এটা স্পষ্ট যে গতকাল দুপুর ১টা থেকে ৪:৩০ মিনিটের মধ্যে গুরুতর কিছু ঘটেছে, যার কারণে জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু ইচ্ছাকৃতভাবে সন্ধ্যার সভায় যোগদান করেননি। রমেশ বলেন, জগদীপ ধনকড় নিয়ম, পদ্ধতি এবং ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর ছিলেন। কিন্তু তিনি অনুভব করছিলেন যে তাঁর ক্ষেত্রে এই বিষয়গুলি ক্রমাগত উপেক্ষা করা হচ্ছে।

রাজ্যসভার সংসদ নেতা জেপি নাড্ডা বিএসি সভায় যোগ না দেওয়ার বিষয়ে স্পষ্টীকরণ করেছেন। তিনি বলেন, ‘আমি এবং কিরেন রিজিজু বিকেল ৪.৩০ টায় উপরাষ্ট্রপতির ডাকা বৈঠকে যোগ দিইনি কারণ আমরা অন্য কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় কাজে ব্যস্ত ছিলাম। এই বিষয়ক তথ্য আগে মাননীয় উপরাষ্ট্রপতির কার্যালয়ে জানিয়ে দেওয়া হয়েছিল।”

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র