কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার। আজ বুধবার (৩ জুন) লোকভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থাওয়ারচাঁদ গহলৌত। শিবকুমারের পাশাপাশি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আরও ১৩ জন। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু।

গত বৃহস্পতিবারই কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন সিদ্দারামাইয়া। তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে। মূলত তাঁর নেতৃত্বেই আগামী বিধানসভা ভোটে লড়বে দল। এদিন লোকভবনে রাজ্যপাল থাওয়ারচাঁদ গহলৌত শপথবাক্য পাঠ করান। এক হাতে সংবিধান নিয়ে আধ্যাত্মিক গুরু গঙ্গাধর আজ্জার নামে শপথ নেন  শিবকুমার। তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া জমানার স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তিনি সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের নামে শপথ নিয়েছেন।

এছাড়াও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়া, ঈশ্বর খান্দ্রে, বিধানসভার অধ্যক্ষ ইউ টি খাদের, কংগ্রেস সভাপতিও মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়ঙ্ক খাড়গে, কৃষ্ণা বায়ড়ে গৌড়া, সতীশ জারাকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, এমবি পাতিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, বায়রাথি সুরেশ ও শরণপ্রকাশ পাতিল।

এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর পাঁচটি পংক্তি গাওয়া হয়। সেই সঙ্গে কর্নাটকের রাজ্য সঙ্গীত ‘নাড়া গীতে’-ও পরিবেশিত হয়।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay