Loading live market data...
Loading active stocks...
Connecting...

চেনেন ভারতের প্রথম AI ইনফ্লুয়েন্সারকে? ফলোয়ার্স সংখ্যা জানলে চোখ কপালে উঠবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই আর ব্যক্তিগত নেই। অনেকেই এমন ব্যক্তি রয়েছে যারা তাঁদের সারদিনের রোজনামচা দর্শকদের সামনে তুলে ধরেন। এরাই ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। ভারতের প্রথম এআই ইনফ্লুয়েন্সার হিসেবে স্বীকৃত হয়েছেন নয়না অবতর। তিনি কোনও রক্ত মাংসে গড়া মানুষ নয়। তিনি আছেন আবার বাস্তবে মানুষ হিসেবে তাঁর অস্তিত্ব নেই। তবুও তা সত্বেও তাঁর ফলোয়ার্স সংখ্যা লক্ষাধিক। যা সাধারণ ইনফ্লুয়েন্সারদেকেও হার মানাবে। 

চিনে নিন কে এই নয়না অবতর

নয়না অবতর হলেন একজন ডিজিটালভাবে তৈরি ব্যক্তিত্ব যাকে ২০২২ সালে ভারতের প্রথম কন্টেন্ট-চালিত মেটা-ইনফ্লুয়েন্সার কোম্পানি, অ্যাভটার মেটা ল্যাবস দ্বারা তৈরি করা হয়েছিল। ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে জানা যায় ২২ বছর বয়সী নয়না মুম্বইয়ের বাসিন্দা। ইনস্টাগ্রামে তার ৩.৭৫ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে, যেখানে তিনি ফিটনেস এবং ফ্যাশন টিপস শেয়ার করেন। 

তাঁর কন্টেন্টের মধ্যে রয়েছে ট্রেন্ডিং গানের নাচের ভিডিও, ভ্রমণের আপডেট, ফ্যাশন শ্যুট এবং ব্র্যান্ড সহযোগিতা। Nykaa, Puma এবং Pepsi সহ বেশ কয়েকটি ব্র্যান্ড তাঁর সঙ্গে অংশীদারিত্ব করে। নয়না একাধিক দেশীয় পুরস্কার এবং আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তিনি আইকনিক AI Influencer খেতাব জিতেছেন।  

ভার্চুয়াল ইনফ্লুয়েন্সাররা হলেন কম্পিউটার-সৃষ্ট কাল্পনিক ব্যক্তিত্ব যাদের চেহারা এবং আচরণে বাস্তব মানুষের  সঙ্গে সাদৃশ্য রয়েছে। তারা এআই ইনফ্লুয়েন্সার নামেও পরিচিত। মানুষ না হলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়।  নিয়মিইত ছবি এবং ভিডিও পোস্ট করে তাদের  অনুসারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং প্রচারের জন্য জন্য ব্র্যান্ডগুলির  সঙ্গে সহযোগিতা করে। কিছু বিখ্যাত ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারের মধ্যে রয়েছে লিল মিকেলা, শুদু গ্রাম, ইম্মা, নুনৌরি, লু দো মাগালু, আমি ইয়ামাতো, নিউরো-সামা এবং ভারতের কাইরা।

বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

হুগলি থেকে বাইকে চেপে শুভেন্দুর শপথে হাজির ‘বাইক বাবা’

নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

আদিবাসী মুখ, পেশায় শিক্ষক, চিনে নিন জঙ্গলমহলের মুখ মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর