পুজোর মুখেই ভোপাল থেকে উদ্ধার ১৮০০ কোটির মাদক

উৎসবের মরসুমে সাংঘাতিক কাণ্ড। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে উদ্ধার হল প্রায় ১৮০০ কোটির মাদক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরসুমে সাংঘাতিক কাণ্ড। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে উদ্ধার হল প্রায় ১৮০০ কোটির মাদক। রবিবার গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কাছে একটি কারখানা থেকে কর্তৃপক্ষ প্রায় ১,৮১৪ কোটি টাকা মূল্যের MD ড্রাগস (ওষুধ) এবং কাঁচামাল তৈরি করতে ব্যবহৃত বিপুল পরিমাণে মাদক জব্দ করেছে। এই অভিযানে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দিন কয়েক আগেই দিল্লি থেকে প্রায় ৫৬০০ কোটি টাকার মাদক চক্রের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি ভারতের নাগরিক হয়েও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশাল বড় চক্র চালাত ভারতের বড় বড় শহরগুলিতে। যাই হোক, এবার বিশাল বড় মাদক চক্রের হদিশ মিলল ভোপাল থেকে।

এমডি ওষুধগুলি ল্যাব-তৈরি (সিন্থেটিক) যার প্রভাব মেথামফেটামিনের মতো উদ্দীপকের মতো। এই বিশাল অভিযানটি যৌথভাবে গুজরাতের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং দিল্লির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) পরিচালিত করেছে বলে গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, “গুজরাত ATS এবং NCB (Ops), দিল্লি, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক জয়ের জন্য ধন্যবাদ! সম্প্রতি, তারা ভোপালে একটি কারখানায় অভিযান চালিয়ে এমডি এবং এমডি তৈরিতে ব্যবহৃত উপকরণ জব্দ করেছে, যার মোট মূল্য ১,৮১৪ কোটি টাকা। এই অর্জন মাদক পাচার এবং অপব্যবহার মোকাবেলায় আমাদের আইন প্রয়োগকারী সংস্থার অক্লান্ত প্রচেষ্টা প্রদর্শন করেছে। আমাদের সমাজের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় তাদের সহযোগিতামূলক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। আসুন আমরা ভারতকে একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর জাতি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তাদের সমর্থন অব্যাহত রাখি।”

আগামী সপ্তাহ থেকেই দেশে উৎসব শুরু। নানা রাজ্যে নানারকম উৎসব শুরু হবে। কলকাতায় দূর্গা পুজো, আর প্রতিবছর এই উৎসবের দিকেই নজর থাকে গোটা দেশের। এরপর দিওয়ালি, ছট পুজো, মুসলিমদের মহারম-সহ একাধিক উৎসবে দেশের মানুষ ব্যস্ত হয়ে পড়বেন। তার মাঝেই এমন একটি মহা চক্রের হদিশ বের করে অসম্ভবকে সম্ভব করেছেন গুজরাত ও দিল্লির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়