অডির চাকায় পিষে গেল ৫ জন, ভয়াবহ ঘটনা দিল্লিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সকালবেলা ঘুমাচ্ছিলেন ফুটপাথে। জানতেন না কিছুক্ষণ পরেই তাঁদের আশঙ্কাজনক অবস্থায় থাকতে হবে হাসপাতালে। সকালে ফুটপাতে ঘুমাচ্ছিলেন সকলে। দ্রুতগতিতে আসা একটি অডি পিষে দিয়ে চলে গিয়েছে সকলকে। কিছুদিন আগে আগে প্রায় এমন ঘটনাই ঘটেছিল পুনেতে। সেখানে একটি পোর্শে ছিল খুনী। এবার দিল্লিতে ঘটল একই ঘটনা। দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারে অডির জোরালো ধাক্কায় গুরুতর আহত হলেন পাঁচ জন। তাঁদের মধ্যে রয়েছে এক জন আট বছরের শিশু। প্রত্যেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এই ঘটনায় ওডি চালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে ওই ব্যক্তি পেশায় এক জন ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে প্রকাশ, মদ্যপ অবস্থায় গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন তিনি। তাঁর নাম উৎসব শেখর।

বুধবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। উৎসব শেখর নয়ডা থেকে নিজের অডি চালিয়ে বাড়ি ফিরছিলেন। মদ্যপ থাকায় বসন্ত বিহারের কাছে এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। আচমকা অডিটি ফুটপাতে তুলে দেন উৎসব শেখর। এদিকে তখন মুনির-কা ফ্লাইওভারের কাছে শিব ক্যাম্প এলাকায় ঘুমাচ্ছিলেন বেশ কয়েকজন। তাঁরা পিষে যান গাড়ির চাকায়। এখানেই শেষ নয়। গাড়ি নিয়ে পালাতে গিয়ে কিছু দূরে রাস্তার পাশের দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। তারপরেই উল্টে যায় অডিটি।

ফুটপাথে আহতদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতরা রাজস্থানের বাসিন্দা। দিনমজুরের কাজ করতে দিল্লি এসেছিলেন। প্রত্যেকেই একই পরিবারের সদস্য।

 

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন