নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর তার আগেই বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে কেন্দ্রীয় শিক্ষাসচিব বিনীত জোশীকে সরিয়ে দিল মোদি সরকার। তাঁর জায়গায় নয়া শিক্ষাসচিব করা হয়েছে নরেশ গাঙ্গোয়ারকে। অপসারিত বিনীত জোশীকে পঞ্চায়েত মন্ত্রকের সচিব পদে পাঠানো হয়েছে। যদিও কেন্দ্রের সিদ্ধান্তে খুশি নন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে। তাঁর বক্তব্য, ‘ধর্মেন্দ্র প্রধানকে আড়াল করতে বিনীত জোশীকে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে না হটানো পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না।’

প্রায় ১৯ মাস আগে ২০২৫ সালে কেন্দ্রের শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রবীণ আমলা বিনীত জোশী। এদিন উচ্চ শিক্ষাসচিব পদে নরেশ গাঙ্গোয়ারকে নিয়োগ করার পাশাপাশি গ্রামোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব টিকে অনিল কুমারকে স্কুল শিক্ষাসচিব পদে নিয়োগ করা হয়েছে। মোট ১৩ জন আমলাকে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষাসচিবের পদ থেকে বিনীত জোশীকে সরানোর পরেই মেদান্তা হাসপাতালে ভর্তি সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ। যদিও তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা জানা যায়নি।

নিট প্রশ্নফাঁসের জেরে গত ২০ জুন থেকে যন্তরমন্তরে শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির ধর্না কর্মসূচি। সাত দিন বাদে শুরু হয় অনশন কর্মসূচি। সমাজকর্মী সোনম ওয়াংচুকের পাশাপাশি  আরও বেশ কয়েকজন পড়ুয়া অনশনে বসেন। গত ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সংসদ ভবনের আগেই অবশ্য আন্দোলনকারীদের রুখে দেয় দিল্লি পুলিশ। তবে নিরস্ত্র পড়ুয়াদের উপরে ‘বর্বরোচিত’ আক্রমণের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের কর্মী ও র‍্যাফ জওয়ানদের বিরুদ্ধে। পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশের বর্বর হামলার ঘটনায় গোটা দেশজুড়েই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের