মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে শিল্প ও বাণিজ্যিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুম্বইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুম্বইয়ে আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ায় এই সাক্ষাৎ হয়। বৈঠকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অনন্ত আম্বানিও উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

বৈঠকের কেন্দ্রে ছিল পশ্চিমবঙ্গে রিলায়েন্সের ব্যবসায়িক পরিসর আরও বাড়ানোর সম্ভাবনা এবং নতুন বিনিয়োগের সুযোগ। রাজ্যে তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, বায়োগ্যাস-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি রিলায়েন্সের উপস্থিতি বাংলায় আরও সম্প্রসারণের বিষয়টিও উঠে আসে। এর আগে ১১ সেপ্টেম্বর কলকাতার এক অনুষ্ঠানে শুভেন্দু জানিয়েছিলেন, অনন্ত আম্বানির সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে এবং বাংলায় বিনিয়োগের বিষয়ে রিলায়েন্সের আগ্রহের কথা তাঁকে জানানো হয়েছে। সেই সূত্রেই মুম্বইয়ে সাক্ষাতের কথা সামনে আসে। অনন্ত তাঁকে আম্বানি পরিবারের গণেশ পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

বৈঠকের আর একটি সম্ভাব্য বিষয় ছিল রিলায়েন্সের ভান্তারা প্রকল্পের মতো উদ্যোগ বাংলায় আনার সম্ভাবনা। পূর্ব ভারতে এমন একটি বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র গড়ার বিষয়ে আগ্রহের কথা সূত্রের মাধ্যমে উঠে এসেছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই শিল্প সংস্থাগুলির জন্য জমি ও পরিকাঠামোগত সুবিধা তৈরির উদ্যোগের কথা জানানো হয়েছে। সেই প্রেক্ষাপটে রিলায়েন্সের সঙ্গে এই বৈঠক বাংলায় সম্ভাব্য নতুন শিল্প বিনিয়োগের আলোচনাকে আরও গুরুত্ব দিয়েছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন