হরিয়ানায় সরকার গড়ার হ্যাটট্রিক বিজেপির

নিজস্ব প্রতিনিধি: হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমেই পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়েছে। পোস্টাল ব্যালট গণনার পরে শুরু খোলা হবে ইভিএম। সকাল ১১টা নাগাদ ফলাফলের প্রাথমিক গতি-প্রকৃতি নিয়ে স্পষ্ট আভাস মিলতে পারে। বুথফেরত সমীক্ষায় অবশ্য হরিয়ানায় পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ১০ বছরের বিজেপি শাসনের অবসান ঘটিয়ে কংগ্রেস ফের ক্ষমতায় আসতে পারে বলে আভাস দিয়েছে একাধিক সমীক্ষা সংস্থা। ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীরে অবশ্য বুথফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও বিজেপির তুলনায় কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোটকে এগিয়ে রেখেছেন সমীক্ষকরা। হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের ভোটের ফলাফলের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন-

Share:

October 8, 2024 12:00 am
জম্মু- কাশ্মীরে জয়ী ৩ নির্দল প্রার্থী

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত তিনজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। ইন্দ্রওয়ালে পায়ারে লাল শর্মা ৬৪৩ ভোটের ব্যবধানে প্রবীণ নেতা গুলাম মহম্মদ সারুরিকে পরাজিত করেছেন।  বানি আসনে রামেশ্বর সিং ২,০৪৮ ভোটে জয়ী হয়েছেন। সুরানকোট বিধানসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের বিদ্রোহী প্রার্থী চৌধুরী মহম্মদ আক্রম কংগ্রেস প্রার্থী মহম্মদ শাহনওয়াজকে ৮,৮৫১ ভোটে পরাজিত করেছেন।

October 8, 2024 12:00 am
হরিয়ানার  কৈথাল আসন থেকে  জয়ী কংগ্রেসের আদিত্য সুরজেওয়ালা, হলেন সর্বকনিষ্ঠ বিধায়ক

বিধানসভা নির্বাচনে  কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার ছেলে আদিত্য সুরজেওয়ালা হরিয়ানার কৈথাল আসন থেকে জয়ী হয়েছেন। তবে তাঁর বয়স ২৫ থাকায় তিনি হবেন হরিয়ানা বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক।

 

 

October 8, 2024 12:00 am
হরিয়ানার জুলানা আসন থেকে বিপুল ভোটে জয়ী ভিনেশ ফোগাট

কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট জুলানা আসন থেকে  ৬০১৫ ভোটের ব্যবধানে জয়ী হলেন।

October 8, 2024 12:00 am
জম্মু- কাশ্মীরের জাদিবাল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী এনসি নেতা তানভীর সাদিক

জাদিবাল বিধানসভা কেন্দ্র থেকে  জয়ী  ন্যাশনাল কনফারেন্স নেতা তানভীর সাদিক। জয়ের পর তিনি জানান,' জম্মু ও কাশ্মীরের জনগণের কাছে কৃতজ্ঞ। আমি তাদের আশ্বাস দিচ্ছি যে আমি বিধানসভায় তাদের হয়ে আওয়াজ তুলব।'

 

October 8, 2024 12:00 am
জয়ের পথে ভিনেশ ফোগাট, অভিনন্দন জানালেন বজরং পুনিয়া

হরিয়ানার জুলানা বিধানসভা থেকে কংগ্রেসের হয়ে জিততে চলেছে ভিনেশ ফোগাট। বর্তমানে বিজেপি প্রার্থী যোগেশ কুমারের থেকে  ৪,৬৮৪ ভোটে এগিয়ে রয়েছেন ভিনেশ। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানালেন কুস্তিগীর বজরং পুনিয়া।

October 8, 2024 12:00 am
দেরিতে দেখা যাচ্ছে ফলাফল, নির্বাচন কমিশনে অভিযোগ কংগ্রেসের

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেরিতে দেখা যাচ্ছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল। এমনটাই দাবি তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ।

October 8, 2024 12:00 am
হরিয়ানায় একা লড়তে গিয়ে মুখ থুবড়ে পড়ল কেজরির আপ

হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৯০ টি আসনে  একা লড়ার সিদ্ধান্ত নিয়েছিল আম আদমি পার্টি। আর তাতেই একটি আসনেও জিততে পারল না কেজরির দল।

October 8, 2024 12:00 am
হরিয়ানার কোন কোন আসনে এগিয়ে কংগ্রেস

হরিয়ানা বিধানসভা নির্বাচনে চলছে কংগ্রেস - বিজেপির মধ্যে জোরকদমে  লড়াই। এখন পর্যন্ত ৯০ টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ৩৬ আর বিজেপি ৪৮ টি আসনে এগিয়ে রয়েছে।

এক নজরে দেখে নিন কোন কোন আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস- 

আদমপুর, আম্বালা সিটি, বাদলি, বরোদা, বাওয়ানি খেরা, বেরি, ডাবওয়ালি, এলেনাবাদ, ফরিদাবাদ এনআইটি, ফিরোজপুর ঝিরকা, গড়ি সাম্পলা-কিলোই, গুহলা, হোদাল, জগধৃতি, ঝাজ্জর, কৈথাল, কালানওয়ালি, কালায়ত, মহেন্দ্রগড়, মেহাম, মুলানা, নারায়ণগড়, নারনাউন্ড, নুহ, পেহোয়া, পৃথলা, পুনাহানা, রতিয়া, রোহতক, সাধৌরা, শাহবাদ, সিরসা, থানেসার, তোহানা, উচানা কালান, উকলানা এবং যমুনানগরে এগিয়ে রয়েছে।

 

October 8, 2024 12:00 am
হরিয়ানায় হাড্ডাহাড্ডি লড়াই, কংগ্রেসের থেকে এগিয়ে গেল বিজেপি

চলছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ৯০ টি আসনের মধ্যে বর্তমানে  ৪৯ টি আসনে  এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩৩ টি আসনে।

October 8, 2024 12:00 am
‘হরিয়ানায় আমরাই সংখ্যাগরিষ্ঠতা পাব’ , আশাবাদী কংগ্রেস নেতা ভূপিন্দর

হরিয়ানা বিধানসভা নির্বাচনে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা ভূপিন্দর হুডা জানান, ‘হরিয়ানায় কংগ্রেস একাই সরকার গড়তে চলেছে। আমরাই সংখ্যাগরিষ্ঠতা পাব। ‘

October 8, 2024 12:00 am
বিপুল ভোটে এগিয়ে ভিনেশ ফোগাট 

 

জুলানা বিধানসভা আসন থেকে ২১৪ টি ভোটে এগিয়ে  কুস্তিগীর  তথা কংগ্রেস প্রার্থী  ভিনেশ ফোগাট। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী যোগেশ কুমার ।

 

October 8, 2024 12:00 am
গণনার প্রথম পর্যায় হরিয়ানায় কারা এগিয়ে

কুরুক্ষেত্র জেলার লাডওয়া আসন- এগিয়ে মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি ( বিজেপি )

গড়ি সাম্পলা-কিলোই আসন- এগিয়ে কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা

আম্বালা ক্যান্টনমেন্ট আসন- এগিয়ে বিজেপি নেতা অনিল ভিজ

এলেনাবাদ আসন- এগিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের নেতা অভয় সিং চৌটালা

কৈথাল আসন- এগিয়ে কংগ্রেসের  আদিত্য সুরজেওয়ালা

October 8, 2024 12:00 am
জম্মু- কাশ্মীরে এগিয়ে কংগ্রেস- এনসি জোট

ভোট গ্ণনার শুরুতেই জম্মু- কাশ্মীরে এগিয়ে কংগ্রেস- এনসি জোট। এখন ও পর্যন্ত  ৯০ টি আসনের মধ্যে জোট  এগিয়ে রয়েছে ৪৯ টি আসনে। আর বিজেপি এগিয়ে মাত্র ২৮ আসনে।

October 8, 2024 12:00 am
দিল্লিতে কংগ্রেস সদর দফতরে চলছে লাড্ডু বিতরণ

ভোট গণনার প্রথম দফায় জম্মু- কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস। এরপরেই দিল্লিতে কংগ্রেস সদর দফতরে লাড্ডু বিতরণ করলেন দলীয় নেতা জগদীশ শর্মা।

October 8, 2024 12:00 am
হরিয়ানায় ৬২ -টি আসনে এগিয়ে কংগ্রেস

হরিয়ানায় মোট ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে  ৬২ টি  আসনে ।  বিজেপি এগিয়ে মাত্র  ১৫ আসনে। 

October 8, 2024 12:00 am
জুলানায় এগিয়ে ভিনেশ ফোগাট

 চলছে ভোটগণনা। আর সেই গণনার শুরুতেই  হরিয়ানার জুলানা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে কুস্তিগীর তথা কংগ্রেস  প্রার্থী  ভিনেশ ফোগাট। 

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন