কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ড বেলেঘাটা মেন রোডের একটি বাড়িতে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন জায়গায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুনের ভয়াবহতা বিবেচনা করে পরে আরও দু’টি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকলকর্মীরা। 

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আজ রবিবার সন্ধ্যায় আচমকাই ওই বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা বাইরে থেকে দৃশ্যমান হয়ে ওঠে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। দেরি না করে দমকলকে খবর দেন তাঁরা। প্রথমে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের তীব্রতা বুঝে আরও দু’টি ইঞ্জিন আনা হয়। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ফলে বাড়ির ভিতরে কেউ আটকে পড়েছিলেন কি না, তা নিয়ে বড় ধরনের আশঙ্কা তৈরি হয়নি। তবে আগুনের উৎস নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্য কোনও কারণে আগুন লেগেছিল কি না, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।

আরও পড়ুন: ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

এই অগ্নিকাণ্ডের জেরে বেলেঘাটা মেন রোডে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন দমকলকর্মীরা। আগুন যাতে পাশের বাড়ি বা আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকেও বিশেষ নজর রাখা হয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে