চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

Share:

 নিজস্ব প্রতিনিধি:  কালীপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা। তারপরই আলোর শহর চন্দননগর মেতে উঠবে দেবী হৈমন্তিকার আরাধনায়। তার আগে একসঙ্গে ১২০০ জনের হাতে রঙিন আলপনায় সেজে উঠল চন্দননগরের রাজপথ। অভিনব এই আয়োজনের মধ্য দিয়েই কার্যত জগদ্ধাত্রী পুজোর উৎসবের সুর বেঁধে দিল চন্দননগর বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি। 

চন্দননগরের অন্যতম প্রাচীন পুজো কমিটি বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটি। এবছর তাদের পুজো ১৯২ বছরে পদার্পণ করছে। সেই উপলক্ষে পুজোর আগে ১৮তম বর্ষে আয়োজিত হল আলপনা প্রতিযোগিতা। উল্লেখ্য, পুজো কমিটির ১৭৫তম বর্ষে প্রথমবার রাজপথে এই আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেবার প্রতিযোগীর সংখ্যা ছিল ১৬৩। সময়ের সঙ্গে সঙ্গে সেই আয়োজনের পরিসরও বেড়েছে। এবছর শুধু হুগলি জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টো থেকে শুরু হয় আলপনা আঁকার পর্ব। চলে বিকেল ৪টে পর্যন্ত। বাগবাজার রোড, শীতল প্রসাদ ঘোষ রোড এবং নীলকণ্ঠ সরকার রোডজুড়ে চলে এই প্রতিযোগিতা। রং-তুলির ছোঁয়ায় রাজপথের বুকে ফুটে ওঠে নানা নকশার আলপনা। এত বিপুল সংখ্যক মানুষের একসঙ্গে আলপনা আঁকার দৃশ্য ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন। পুজো কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি বিশ্বের বৃহত্তম আলপনা প্রতিযোগিতা। আগামী দিনে সাধারণ মানুষের সহযোগিতায় এই আয়োজন আরও বড় আকার ধারণ করবে বলেও আশাবাদী উদ্যোক্তারা। বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, শুভ কাজের সূচনা হয় আলপনার মধ্য দিয়ে। আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বড় আকারে আয়োজন করার চেষ্টা করা হবে। পাশাপাশি, বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার যে লক্ষ্য রয়েছে, তা পূরণ করতেও সবরকম উদ্যোগ নেওয়া হবে। 

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩