কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর রাতে বারাসত ও মধ্যমগ্রামের রাস্তায় ঢল নামে মানুষের। আলোর রোশনাই, নজরকাড়া মণ্ডপ আর প্রতিমা দর্শনে ভিড় জমাবেন দূরদূরান্তের মানুষও। সেই ভিড় সামাল দিতে এবার আগেভাগেই কোমর বেঁধে নামছে পুলিশ। দুই শহরের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ৩ হাজার পুলিশকর্মী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বারাসত জেলা পুলিশ। পাশাপাশি একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিকল্প বাসস্ট্যান্ড এবং নির্দিষ্ট পার্কিং জোনের ব্যবস্থাও করা হয়েছে।

উত্তর ২৪ পরগনার বারাসত ও মধ্যমগ্রামে এ বছর মোট ২,৬১৪টি কালীপুজো হচ্ছে। তার মধ্যে ৩৯টি বড় বাজেটের পুজো। পুজোর সংখ্যা বৃদ্ধির সঙ্গে দর্শনার্থীদের ভিড়ও বাড়বে বলে মনে করছেন পুলিশ কর্তারা। সেই কথা মাথায় রেখেই নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিন হাজার পুলিশকর্মী। গোটা বাহিনীর তদারকির দায়িত্বে থাকবেন পুলিশ সুপার পদমর্যাদার দু’জন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চার আধিকারিক। বারাসতের অধিকাংশ বড় বাজেটের পুজো ১১২ নম্বর জাতীয় সড়কের ধারে। ফলে যানজট এড়াতে বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা করেছে পুলিশ। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জাতীয় সড়ক ও টাকি রোডে জরুরি পরিষেবা ছাড়া অন্য গাড়ি চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

কলকাতা থেকে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাককে বিমানবন্দরের আড়াই নম্বর গেট থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, দেগঙ্গা ও বসিরহাটগামী গাড়ি মধ্যমগ্রামের বাদু রোড দিয়ে চলবে। ডাকবাংলো মোড় থেকেও জাতীয় সড়কে গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য একাধিক পার্কিং জোন তৈরি করা হয়েছে। দু’চাকার গাড়ি রাখা যাবে ১১ নম্বর রেলগেট সংলগ্ন রেল ইয়ার্ডের রাস্তায়। বারাকপুরের দিক থেকে আসা গাড়ির জন্য রয়েছে আরিফবাড়ি মোড়। এ ছাড়া আরদেবক এবং পূর্ব বারাসত স্কুল সংলগ্ন এলাকাতেও পার্কিংয়ের ব্যবস্থা থাকছে।

যান নিয়ন্ত্রণের কারণে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে পুজোর দিনগুলিতে কোনও বাস ছাড়বে না। বিকল্প বাসস্ট্যান্ড করা হয়েছে আরিফবাড়ি, আরদেবক, যশোর রোডের গেঞ্জি মিল এবং টাকি রোডের পোড়া ফ্যাক্টরি এলাকায়। তবে জরুরি পরিষেবার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কথাও মাথায় রেখেছে পুলিশ। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টাকি রোডে সবজি ও দুধের গাড়ি চলাচল করতে পারবে। ওই সময় মণ্ডপগুলিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। পুলিশ সুপার জে মার্সি জানিয়েছেন, আগামী ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত যান নিয়ন্ত্রণের নিয়ম কার্যকর থাকবে। এ ছাড়া বিমান ওঠানামায় যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য মধ্যমগ্রাম থানা এলাকায় ফানুস ওড়ানো এবং লেজার লাইট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে কালীপুজোয় বারাসত ও মধ্যমগ্রামে ঠাকুর দেখতে বেরোনোর আগে রাস্তার বিধিনিষেধ ও পার্কিংয়ের নিয়ম জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন