কর্নাটকের প্রাক্তন কেরানির ২৪ বাড়ি, ৩০ কোটির সম্পদ! বেতন ছিল ১৫ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কর্নাটকের এক প্রাক্তন সরকারি কর্মীর এমন এক তথ্য সামনে এসেছে যা কার্যত চমকে দেওয়ার মতো। কর্ণাটকের এক ব্যক্তি আগে চাকরি করতেন কোপ্পালের কর্নাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (KRIDL)-তে। সেখানকার একজন কেরানি ছিলেন তিনি। মাসে ১৫ হাজার টাকা বেতন। এই ব্যক্তির সম্পত্তির কথা জানতে চোখ কপালে উঠবে। ২৪টি বাড়ি, প্রায় ৪০ একর জমি এবং ৩০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পদের মালিক এই প্রাক্তন সরকারি কর্মীর।

কালাকপ্পা নিদাগুন্ডি নামে পরিচিত ওই ব্যক্তির মাসিক বেতন মাত্র ১৫ হাজার টাকা, কিন্তু তাঁর নিজের নামে, স্ত্রী ও ভাইয়ের নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। কালাকপ্পা নিদাগুন্ডির বিরুদ্ধে অভিযোগ সরকারি পদের সম্ভাব্য অপব্যবহার করে এই টাকা ও সম্পত্তি অর্জন করেছেন তিনি। ঘোষিত আয়ের উৎসের চেয়ে অনেক বেশি সম্পদ অর্জনের বিরুদ্ধে অভিযান চালানোর ফলে এই বৃহত্তর জালিয়াতির বিষয়টি প্রকাশ পেয়েছে।

এক সর্বভারতীয় প্রতিবেদনে প্রকাশিত তথ্য  অনুসারে, কর্নাটক লোকযুক্ত আধিকারিকরা প্রাক্তন কেরানির বাসভবনে অভিযান চালিয়ে জানতে পারেন যে নিদাগুন্ডির ৩০ কোটি টাকার সম্পদ রয়েছে। যার মধ্যে ২৪টি বাড়ি, ৪টি জমি এবং ৪০ একর কৃষিজমি রয়েছে। এছাড়াও, প্রায় ৩০ লক্ষ টাকা (৩৫০ গ্রাম) মূল্যের সোনা এবং ১.৫ কেজিরও বেশি রূপো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। প্রাক্তন কেরানির দুটি গাড়ি এবং দুটি দু’চাকার গাড়ির মালিকও পাওয়া গিয়েছে।

নিদাগুন্ডির বিরুদ্ধে KRIDL-এর প্রাক্তন ইঞ্জিনিয়ার জেড এম চিনচোলকারের সহায়তায় ৭২ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এরা দু’জন মিলে ৯৬টি অসম্পূর্ণ অবকাঠামো প্রকল্পের জন্য জাল বিল তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কর্ণাটকে অবৈধ সম্পদের সন্ধানে কর্ণাটক লোকায়ুক্ত কর্মকর্তাদের ধারাবাহিক অভিযানের মধ্যে নিদাগুন্ডির বাসভবনে অভিযানই সর্বশেষ অভিযান।

আয় বহির্ভূত সম্পদের মামলায় তদন্তের আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাসানের জাতীয় সড়ক বিভাগের নির্বাহী ইঞ্জিনিয়ার জয়ন্না আর, বেঙ্গালুরুতে বিডিএ-র উদ্যানপালনের সিনিয়র সহকারী পরিচালক কে ওমপ্রকাশ, বেঙ্গালুরুতে বিবিএমপি-র শেঠিহাল্লি উপ-বিভাগের কর আনুষঙ্গিককারী এন ভেঙ্কটেশ, চিত্রদুর্গা জেলার হিরিয়ুর তালুকের তালুক স্বাস্থ্য কর্মকর্তা ভেঙ্কটেশ জি এবং চিক্কাবল্লাপুর জেলার গৌরিবিদানুরু থানা-র গ্রামীণ পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার অঞ্জনেয় মূর্তি এম।

এই অভিযানের অংশ হিসেবে, সিপিআই পরশুরাম কাভাতগির নেতৃত্বে এবং ডেপুটি এসপি পুষ্পলতা এবং অফিসার পিএস পাতিলের তত্ত্বাবধানে লোকায়ুক্ত কর্মকর্তাদের একটি দল নথিপত্র, নগদ অর্থ এবং সম্পত্তির রেকর্ড পরীক্ষা করছে।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক