ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পুড়ে মৃত ৭, আহত বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণ। ছত্তিশগড়ের বালোদা বাজার জেলার একটি ইস্পাত কারখানার কয়লা চুল্লিতে শক্তিশালী বিস্ফোরণে প্রায় সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বাকুলাহিতে রিয়েল ইস্পাত স্টিল প্ল্যান্টে হঠাৎ করে একটি কয়লা চুল্লি বিস্ফোরিত। ঘটনার সময়, একদল শ্রমিক চুল্লি চারপাশে পরিষ্কারের কাজ করছিলেন। জ্বলন্ত কয়লা ও উচ্চ তাপের কারণে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের পর গরম কয়লা এবং আগুনের সরাসরি সংস্পর্শে আসার কারণে শ্রমিকরা মারাত্মকভাবে দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজন শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও আহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত ভাবে জানানো হয়নি।

আরও পড়ুন: রাজ্য নেতারা ব্যর্থই, বাংলার রিপোর্ট দেখে অসন্তুষ্ট নবীন, বৈঠকে উগড়ে দিলেন ক্ষোভ

এখনও পর্যন্ত, ইস্পাত কারখানা কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ বা আহত শ্রমিকদের অবস্থা সম্পর্কে কোনও বিবৃতি জারি করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তা প্রোটোকল এবং চুল্লি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে। আশেপাশের মানুষদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে। 

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের