প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভালবেসে বিয়ে করিয়েছিলেন তরুণী কিন্তু পরিবারের সদস্যরা সেই বিয়ে মেনে নিতে পারেননি। এমন ঘটনা যদিও নতুন নয়। তবে মেয়ের বিয়ে মেনে নিতে না পেরে অপহরণ করানোর মতো কাজ করল এক পরিবারের সদস্যরা। শুনতে অবাক লাগলেও এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুধু তাই নয় অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছে অপহরণকারীদের গাড়ি। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, প্রায় নয় মাস আগে পরিবারের অমতে রাজস্থানের মেলওয়াস গ্রামের বাসিন্দা পূজা তার ২৩ বছর বয়সী প্রেমিক ওম প্রকাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে এই দম্পতি বেঙ্গালুরুতে চলে আসেন এবং আগ্রাহারা দাসারাহাল্লিতে বসবাস করছিলেন। এই  বিয়ে মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা।  অভিযোগ,  তারপরেই পূজার পরিবারের  সদস্যরা কয়েজনকে ভাড়া করে তাঁকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আর সেই অপহরণের অভিযোগ ঘিরেই শুরু হয় রীতিমতো সিনেমার মতো পুলিশি অভিযান। শেষপর্যন্ত হাইস্পিড গাড়ি ধাওয়া করে তরুণীকে উদ্ধার করে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ  ধাওয়া করতেই বেপরোয়া গতিতে ছুটতে থাকা গাড়িটি একাধিক যানবাহনে ধাক্কা মারে। ভয়াবহ সেই সংঘর্ষে মোট ছয়জন আহত হন। তাঁদের মধ্যে ৫৭ বছরের এক মহিলার মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি তাঁকে ICU-তে  ভর্তি করা হয়েছে।  

আরও পড়ুন: ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই গাড়ি থামায়। উদ্ধার করা হয় পূজাকে। ঘটনায় তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলে রাজস্থানের বাসিন্দা রাকেশ (৩১), করণ (২৫) এবং আয়ান (১৮)। আরেক অভিযুক্ত সাদ্দাম, যিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ, বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অপহরণে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিরা পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী