‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ ১৭ সেপ্টেম্বর, ৭৬ বছর বয়সে পা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতের সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী। আজকের দিনটা বাংলার কাছে বিশেষ কারণ এই প্রথমবার এই রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মোদির জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বঙ্গ বিজেপির পক্ষ থেকে। 

শুভেচ্ছাবার্তায় শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা হিসেবে উল্লেখ করেন। তাঁর নেতৃত্বে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হওয়ার কথাও তুলে ধরেছেন। এক হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদিজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। পরমেশ্বরের কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশসেবায় নিরন্তর সাফল্য প্রার্থনা করি। আপনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাক।’


 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে মাসব্যাপী  সেবা সংকল্প অভিযান চলবে। কর্মসূচিতে রক্তদান ও চিকিৎসা শিবির, পরিচ্ছন্নতা অভিযান, সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু আগেই জানিয়েছেন, গোটা রাজ্যে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর কর্মসূচি পালিত হবে। আগামী ৭ অক্টোবর প্রশাসনিক প্রধান হিসেবে  ২৫ বছর পূর্ণ করবে মোদি। এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণ করতেই ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী