প্রয়াগরাজের মাঘ মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক তাঁবু!

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রয়াগরাজের মহা কুম্ভের ভয়াবহ স্মৃতি ফিরে এল মাঘ মেলায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মেলার ৫ নম্বর সেক্টরের অবস্থিত নারায়ণ ধাম শিবিরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই প্রায় ১৫টি তাঁবু ও ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এদিনের অগ্নিকাণ্ডের পরে ফের একবার যোগী প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মেলা কমিটি সূত্রে জানা গিয়েছে, মেলার ৫ নম্বর সেক্টরের অবস্থিত নারায়ণ ধাম শিবিরে প্রায় ৫০ জন কল্পবাসী হাজির ছিলেন। আচমকাই শিবিরের একটি তাবুতে আগুন ধরে যায়। নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের তাঁবু ও দোকানে। আগুনের লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ১৫টি তাঁবু ও ২০টি দোকান। শিবিরে থাকা কল্পবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন।

প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আগুনের কুণ্ডলী দেখা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। মেলায় হাজির স্থানীয় দোকানদার ও স্বেচ্ছাসেবকরাও আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সঙ্গে হাত মেলান। আশেপাশে থাকা তাঁবু থেকে ভক্তদের নিরাপদে বাইরে বের করে এনেছেন দমকল কর্মীরা। শিবির সংলগ্ন বাকি তাঁবু খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত