আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে লুকিয়ে ছিল পাঁচটি বিষধর সাপ! তারপর যা হল…

নিজস্ব প্রতিনিধিঃ কেরালার কোঝিকোড জেলায় এক বাড়ি থেকে উদ্ধার পাঁচটি বিষধর সাপ| ঘটনাটিকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য । কুট্টিয়াডি এলাকার এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক দিক হল, একটি ঘরে দুটি শিশু ঘুমোচ্ছিল, আর সেই ঘর থেকেই প্রথমে একটি সাপ পাওয়া যায়।

সূত্রের খবর, সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচে সাপ দেখতে পেয়ে আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়ে পরিবার। উদ্ধারকারীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দিনভর তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন অংশ থেকে আরও দুটি সাপ উদ্ধার হয়। পরে সন্ধ্যা ও রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে বাথরুম এবং অন্য একটি ঘর থেকে আরও দুটি সাপ পাওয়া যায়। ফলে মোট পাঁচটি বিষধর সাপ উদ্ধার হয়েছে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে রয়েছে অত্যন্ত বিপজ্জনক কমন ক্রাইট প্রজাতি, যা রাতের বেলায় বেশি সক্রিয় থাকে এবং যার কামড় প্রাণঘাতী হতে পারে।

বনদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, এখনও বাড়ি ও আশপাশের এলাকা নজরদারি রাখা চলছে, কারণ আরও সাপ লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গরমের সময় তাপমাত্রা বাড়লে সাপ ঠান্ডা জায়গার খোঁজে ঘরে ঢুকে পড়ে। এছাড়া বাড়ির আশপাশে ইঁদুরের উপস্থিতিও সাপকে আকর্ষণ করে। সম্প্রতি কেরালার বিভিন্ন জেলায় সাপের উপদ্রব বাড়ার খবর মিলছে। কয়েকদিন আগেই ত্রিশূর জেলায় একইভাবে সাপে কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত সপ্তাহে রাজ্যে একাধিক সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Published by:

Share Link:

More Releted News:

‘এসি ছাড়ুন, সঙ্গে পেঁয়াজ রাখুন’, আজব নিদান কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার

২০০ কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, ‘মাস্টারমাইন্ড’ অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক

ডিজিটাল প্রতারণার ‘মাস্টারমাইন্ড’ চার ভাই! লক্ষাধিক টাকা উদ্ধার পুলিশের

আমিষ রান্না হয়নি কেন? প্রশ্ন করতেই দিনমজুর স্বামীর সঙ্গে ভয়ানক কাজ করলেন স্ত্রী

ধর্মীয় অনুষ্ঠানের মাঝেই শিমলায় ২৬ বছরের তরুণীকে খুন, গ্রেফতার অভিযুক্ত

‘আন্টি আই লাভ ইউ’ বলে টিটকিরি দিতেই মাঝরাস্তায় দুষ্কৃতীদের সঙ্গে যা করলেন তরুণী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ