‘মোদিজি, আমাদের…’, যানজটের যন্ত্রণা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ৫ বছরের খুদের

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার ১০ অগস্ট নাম্মা মেট্রোর ইয়েলো লাইনের উদ্বোধনের জন্য বেঙ্গালুরুতে ছিলেন। মোদির সফর এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার কারণে রবিবার যানজট চরমে পৌঁছেছিল। এমনকি ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে যে রাস্তাগুলির কথা চলাচলের জন্য বলা হয়েছিল সেই রাস্তাগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে নিত্যযাত্রীরা অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছিলেন। একদিকে রাগ অন্যদিকে হতাশা গ্রাস করেছিল সকলকে। বেঙ্গালুরুতে তীব্র যানজট হতাশ করেছে একটি পাঁচ বছরের শিশুকেও। তাই সে তুলে ধরেছে এই সমস্যাটির কথা।

শিশুটির বাবার নাম অভিরূপ চট্টোপাধ্যায়। জন্মসূত্রে বাঙালি, কর্মসূত্রে বেঙ্গালুরুর বাসিন্দা। তার পরিবারও সেখানকার বাসিন্দা। অভিরূপের মেয়েও বড় হচ্ছে সেখানে। নরেন্দ্র মোদি মেট্রো উদ্বোধনের দিন প্রবল যানজটে সে হতাশ হয়, বিরক্ত হয়। শিশু মন, তাই সে ভেবেছিল ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে নিশ্চয় কাজ হবে। তাই বাবার (অভিরূপ চট্টোপাধ্যায়) X-হ্যান্ডেলে লিখেছে সে একটি চিঠি। নিষ্পাপ শিশুমনের বহিঃপ্রকাশ তার প্রতিটি কথায়। পাঁচ বছরের মেয়েটি লিখেছে, “নরেন্দ্র মোদিজি, প্রচুর যানজট। আমরা স্কুল এবং অফিসে দেরি করে যাই সকলে। রাস্তা খুব খারাপ। দয়া করে সাহায্য করুন।” একটি খাতার পাতায় অপরিণত হরফে লেখা তাঁর কাতরোক্তি। মেয়ের খাতার পাতার সেই ছবি নিজের X হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিরূপ।

 

বেঙ্গালুরু পরিচিত তার তীব্র যানজটের জন্য। ঘন্টার পর ঘন্টা গাড়িঘোড়া রাস্তায় নড়াচড়া করে না। সে এক তীব্র অসহনীয় ব্যাপার। শিশুটির এমন আর্জি মন ছুঁয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজারদের। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “আমি আশা করি সে আপনার মেয়ের সঙ্গে দেখা হবে এবং তার ইচ্ছা পূরণ হবে।” আর একজন লিখেছেন “নিষ্পাপ মনের এই প্রচেষ্টা খুব ভাল লেগেছে।” যানজটের দিক থেকে কলম্বিয়ার বারানকুইলা প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। ২০২৩ সালে, বেঙ্গালুরু বিশ্বের ষষ্ঠ সর্বাধিক যানজটপূর্ণ শহর ছিল, ২০২২ সালে ছিল দ্বিতীয়।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা