দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যোগীরাজ্যে গৃহশিক্ষকের হাতে ধর্ষিত ৫ বছরের শিশু

নিজস্ব প্রতিনিধিঃ ফের উত্তরপ্রদেশে ধর্ষণ। এবার পাঁচ বছরের একটি শিশু কন্যাকে ধর্ষণ করল বাড়িতে পড়াতে আসা এক গৃহশিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মউ জেলার একটি গ্রামে। সেখানেই ঘটে ধর্ষণের ঘটনা। ইতিমধ্যেই নির্যাতিতার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত মেয়েকে পড়াতে  বাড়িতে এসেছিল। গৃহশিক্ষক মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। তবে এই ঘটনার কথা প্রথমে নির্যাতিতা কাউকে জানায়নি। পরে শারীরিক অবস্থা অবনতি হতে নির্যাতিতা পুরো ঘটনাটি মাকে জানায়। এরপরই মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনা প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখন অভিযুক্ত পলাতক। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে এই ঘটনা প্রথম নয়। চলতি বছর জুন মাসে আমরোহাতে মুদি দোকানের একজন কর্মী এক কিশোরীকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে বাড়ি নিয়ে গিয়েছিল। এরপর তাঁকে  কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা। এই ঘটনার একমাস কাটতে না কাটতে ফের সামনে এল ধর্ষণের ঘটনা। আর তাতে উস্কে দিল যোগী রাজ্যে মহিলাদের নিরাপত্তার বিষয়টি।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ