সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানের মধ্যে থাকা ১৮০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়ে গোটা বিশ্বের কাছে হিরও হয়ে উঠেছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। তবে তিনি গুরুতর হয়েছেন তাঁর সহ-পাইলটের হাতে। ছুরির আঘাতে আহত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁকে আগেই বীর বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারতীয় ক্যাপ্টেনের পরিবারের সদস্যদের সঙ্গে ফোন করে কথা বললেন প্রধানমন্ত্রী। আহত স্মিথের বাবা-মায় ও স্ত্রীর  সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে।   

দুবাই থেকে তেল আবিবগামী বিমান  যখন মাঝ আকাশে তখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ককপিটের ভিতরেই এক পাইলটের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে। মুহূর্তের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নীচে নামতে শুরু করে। সেই সময় গুরুতর আহত হয়েও পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর সাহসিকতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় পাইলটের প্রশংসা করছে গোটা বিশ্ব।  এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন,  ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর একজন বীর। মারাত্মক বিপদে ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন বাঁচাতে অসীম সাহস ও অটল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।’

আরও পড়ুন: ‘ক্যাপ্টেন স্মিত মচ্ছর বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে। দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল বিমানটি।  অভিযোগ, মাঝ আকাশে ওমানের নাগরিক কো-পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর ছুরি দিয়ে হামলা করেন। হামলার পর বিমানটি দ্রুত নীচে নামতে শুরু করে। দুই মিনিটের মধ্যে ৩৪ হাজার ফুট থেকে  ১৭ হাজার ফুটে নেমে আসে। আহত অবস্থাতেই ভারতীয় পাইলট খুলে দেন ককপিটের দরজা। তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে এক ইজরায়েলি যাত্রী ইয়ানিব হায়ুন ছুটে গিয়ে ককপিটে ঢুকে পড়েন। হামলাকারী পাইলটকে কন্ট্রোল রুমের বাইরে নিয়ে আসেন।  হায়ুনের জানিয়েছেন, সৌভাগ্যবশত ওই বিমানেই ফ্লাইদুবাই সংস্থার কয়ের জন পাইলট সফর করছিলেন। তাঁরাই বিমানটিকে সৌদির তাবুকে নিরাপদে অবতরণ করান।’ 

 

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬