দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা ভারত পে’র সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোর ধাক্কা খেলেন ভারত পে’র সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভার। ৮১ কোটি টাকা প্রতারণা মামলায় দুজনের বিরুদ্ধে অর্থনৈতিক অপরাধ শাখার তদন্তে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভামবানি। তদন্তে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারত পে’র সহ প্রতিষ্ঠাতা। কিন্তু বিচারপতি অনুপ জয়রাম ভামবানি জানিয়েছেন, তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে এই মুহুর্তে হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না।

ফিনটেক ইউনিকর্ম নামে একটি সংস্থা ভারত পে’র সহ প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার ও তাঁর স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের বিরুদ্ধে ৮১ কোটি টাকা প্রতারণার অভিযোগ এনে দিল্লি পুলিশে মামলা দায়ের করেছিল। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা। যে কোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন এমন আশঙ্কায় দিল্লি পুলিশের অর্থনৈতিক আপরাধ শাখার তদন্তে স্থগিতাদেশের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারত পে’র সহ-প্রতিষ্ঠাতা।

আর্জিতে তিনি জানিয়েছিলেন, তদন্তকারী আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যেন আগেভাগে নোটিশ পাঠান। সেই আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারপতি অনুপ জয়রাম ভামবানি। ভারত পে’র সহ প্রতিষ্ঠাতার আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, ‘গ্রেফতারের আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন।’

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ