মহারাষ্ট্রে পাচারের সময় ট্রেন থেকে উদ্ধার ১৬৩ জন নাবালক, ছিল কোন উদ্দেশ্য?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহার থেকে মহারাষ্ট্রে পাচারের সময় এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হল ১৬৩ জন নাবালককে। মধ্যপ্রদেশের কাটনি জেলায় একটি এক্সপ্রেস ট্রেন থেকে তাঁদের উদ্ধার করেছে রেল পুলিশ। ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ভারতে যেখানে শিশুশ্রম নিষিদ্ধ সেখানে একসঙ্গে এত সংখ্যক নাবালক উদ্ধারের ঘটনায় উঠছে প্রশ্ন।

রবিবার কর্মকর্তারা জানিয়েছেন শিশু কল্যাণ কমিটির কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে আরপিএফ ও জিআরপি ছয় থেকে তেরো বছর বয়সী শিশুদের বিহার থেকে লাতুরে শ্রমিকের কাজের জন্য নিয়ে যাওয়ার সময় দলটিকে আটক করে। তারা জানান, রাতভর এক যৌথ অভিযানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) কাটনি রেল স্টেশনে পাটনা-পূর্ণা এক্সপ্রেসে যথাযথ টিকিট ও কাগজপত্র ছাড়া ওই নাবালকেদের সঙ্গে ভ্রমণকারী আটজনকে আটক করেছে। আরপিএফ কাটনির পরিদর্শক বীরেন্দ্র সিং পিটিআইকে জানিয়েছেন, শিশুদের বিহারের আরারিয়া অঞ্চল থেকে মহারাষ্ট্রের লাতুরে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন: মালদা মোথাবাড়িকাণ্ডে NIA-এর হাতে প্রথম গ্রেফতার

বীরেন্দ্র সিং বলেছেন, শিশু পাচারের বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর এবং কোনো বৈধ নথি না পাওয়ায় সন্দেহ হয়। তারপরেই যৌথ বাহিনীটি একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করে, যা রবিবার ভোরে শেষ হয়। তিনি আরও জানিয়েছেন, জিআরপি বিহারের বিভিন্ন জেলার আটজন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৪৩(৪) ধারায় (আঠারো বছরের কম বয়সী শিশু পাচার) একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাবালকদের শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য লাতুরে নিয়ে যাওয়া হচ্ছিল । জিআরপি মামলাটির তদন্ত করছে।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?