মেয়েকে মাত্র ৮০০ টাকায় বিক্রি করে দিলেন মা

বন্দে ভারতের দেশে কিনা মা তার মেয়েকে বিক্রি করে দিচ্ছে মাত্র ৮০০ টাকার বিনিময়ে! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাংলারই প্রতিবেশী রাজ্য ওড়িশার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কোন সকাল! এ তো রাতের চেয়েও অন্ধকার। বন্দে ভারতের দেশে কিনা মা(Mother) তার মেয়েকে(Daughter) বিক্রি করে দিচ্ছে মাত্র ৮০০ টাকার বিনিময়ে! ভাবা যায়! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বাংলারই প্রতিবেশী রাজ্য ওড়িশার(Odhisa) বুকে। সে রাজ্যের ময়ূরভঞ্জ(Mayuirbhanj) জেলার খুন্তা থানার এক আদিবাসী গ্রামের বাসিন্দা যে মহিলা এই ঘটনা ঘটিয়েছেন, তিনি দাবি করেছেন তাঁর দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ার জন্য তিনি বিক্রিBaby Daughter Sold) করে দিয়েছেন। কেননা তিনি পুত্রসন্তান চেয়েছিলেন। যদিও গ্রামবাসীদের দাবি, অর্থের অভাবেই নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছেন ওই মহিলা। প্রাথমিক ভাবে তিনি মাত্র ৮০০ টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করার দাবি করলেও গ্রামবাসীদের ধারনা অনেক বেশি টাকাতেই কন্যাসন্তানকে বিক্রি করেছেন ওই মহিলা। পুলিশ ঘটনার অনুসন্ধান শুরু করেছে।   

জানা গিয়েছে, করামি মুর্মু নামের ওই মহিলার স্বামী মুসু মুর্মু তামিলনাড়ুতে মজুরের কাজ করে। সম্প্রতি সে বাড়ি ফিরে নিজের ৮ মাসের কন্যাসন্তানকে দেখতে না পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু করামি জানায় মেয়েটি মারা গিয়েছে। কিন্তু সেই উত্তর বিশ্বাসযোগ্য হয়নি মুসুর। সে গ্রামের লোকদের কাছে এই নিয়ে খোঁজ খবর করতে শুরু করে। গ্রামের লোকেরা এসে করামিকে চেপে ধরতেই সে জানায় ৮ মাসের মেয়েকে মাত্র ৮০০ টাকার বিনিময়ে সে বিক্রি করে দিয়েছে। তাঁদের প্রতিবেশী মাহি মুর্মু খুন্তি থানার বীপ্রচরণপুর গ্রামের বাসিন্দা এক দম্পত্তির কাছে ওই কন্যাসন্তানকে বিক্রি করে দিতে সাহায্য করেছে। কার্যত এই বিক্রির কাজে মাহির ভূমিকাই ছিল মধ্যসত্ত্বভোগীর। মাহির মাধ্যমেই করামি তাঁর ৮ মাসের মেয়েকে মাত্র ৮০০ টাকার বিনিময়ে অখিল মারান্ডি ও ফুলমণি মারাণ্ডিকে বিক্রি করে দেয়। ঘটনার জেরে মুসু স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ঘটনার তদন্তে নেমে প্রথমেই করামিকে গ্রেফতার করে। তারপরে গ্রেফতার হয় মাহি ও ওই শিশুকন্যাকে কিনেছে যে দম্পতি তাদেরও গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ যানতে পেরেছে, ঘটনার দিন করামি তার ৮ মাসের মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিল। কিন্তু ফিরে এসেছিল একাই। গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করে তার মেয়ে কোথায়। তখন সে জানায় মেয়ে মরে গিয়েছে। তা দেখে গ্রামবাসীদের সনব্দেহ হতেই তাঁরা খবর পাঠায় মুসুকে। সেই খবর পেয়েই তড়িঘড়ি তামিলনাড়ু থেকে গ্রামে ফেরে মুসু। পুলিশ জানিয়েছে, ওই কন্যাসন্তানকে উদ্ধার করে চাইল্ডকেয়ারে পাঠিয়েছে।

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি