‘আমাদের কাছে কুকুর, গাধা আর তুমি-সব সমান’, গ্যাংস্টার গোল্ডি ব্রারকে জবাব ডিএসপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: একেই বোধ হয় বলে শঠে শাঠ্যং। ডিএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে ফোনে হুমকি দেওয়ার চেষ্টা করেছিলেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর শার্প শুটার গোল্ডি ব্রার। আর ওই হুমকি দিতে গিয়ে পাল্টা হুমকি শুনতে হল। কোনও রকম ভয় না পেয়ে ওই পুলিশ অফিসার তাচ্ছ্বিল্যের সুরে বলেন, ‘আমার কাছে কুকুর, গাধা আর তোমার মতো গ্যাংস্টার-সব এক সমান।’ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ওই অডিও ক্লিপিংস ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই সাহসী পুলিশ অফিসারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

পঞ্জাবের এক প্রাক্তন পুলিশ আধিকারিকের ছেলে গোল্ডি ব্রার বর্তমানে কানাডায় আত্মগোপনে রয়েছে বলে অনুমান পঞ্জাব পুলিশের জঙ্গি দমন শাখার গোয়েন্দারা। গত কয়েক বছর ধরেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হয়ে একাধিক খুন-খারাপি ও অপহরণের ঘটনা ঘটিয়েছে। ২০২২ সালের মে মাসে পঞ্জাবের বিখ্যাত গায়ক সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িয়ে গিয়েছিল সতিন্দারজি‍ৎ সিংহ ওরফে গোল্ডি ব্রার নাম। পঞ্জাবের সাধারণ মানুষ শুধু নয়, পুলিশ আধিকারিকদের কাছেও ‘ত্রাস’ হয়ে উঠেছে। চলতি বছরের ১ জানুয়ারি তাকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

সেই কুখ্যাত সন্ত্রাসী গোল্ডি ব্রার কয়েক দিন আগেই পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের ডিএসপি বিক্রম ব্রার’কে ফোন করেছিলেন। সেই ফোনের অডিও ক্লিপিংস ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভাইরাল অডিও’তে পুলিশ আধিকারিক বিক্রম ব্রার’কে হুমকি দিয়ে গোল্ডি ব্রার’কে বলতে শোনা যাচ্ছে, ‘তুমি আমার গ্যাংয়ে ইনফরমার ঢুকিয়ে গতিবিধি জানার চেষ্টা করছো। যে সব তথ্য পেয়েছো, তা অবিলম্বে ভুলে যাও আর তোমার ইনফরমারদের সরিয়ে নাও। নাহলে একটাও বাঁচবে না। সব গুলোকে খতম করব।’ জবাবে পঞ্জাব পুলিশের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্সের ডিএসপি বিক্রম ব্রার’কে বলতে শোনা যাচ্ছে, ‘আমাকে হুমকি দিবি না। আমাদের কাছে কুকুর, গাধা আর তোদের মতো গ্যাংস্টাররা-সব সমান।’

 

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা