মুম্বই পুরভোটে ‘গ্যাংস্টার’ দাপট! বাইকুল্লা থেকে মনোনয়ন জমা দিলেন অরুণ গাওলির দুই কন্যা

তবে এবার শোনা গেল, BMC ২০২৬ নির্বাচনে গ্যাংস্টার অরুণ গাওলির দুই কন্যাও প্রার্থী হচ্ছেন। যা মুম্বই রাজনীতির সবচাইতে বিরল ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পুরভোটেও ‘গ্যাংস্টার’ দাপট। দিন কয়েক আগেই ঘোষণা উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে ঘোষণা দিয়েছিলেন যে, ২০ বছর পরে এবার মুম্বই পুরভোটে একসঙ্গে লড়বেন তাঁরা। যা মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের অন্যতম বিরল ঘটনা। তবে এবার শোনা গেল, BMC ২০২৬ নির্বাচনে গ্যাংস্টার অরুণ গাওলির দুই কন্যাও প্রার্থী হচ্ছেন। যা মুম্বই রাজনীতির সবচাইতে বিরল ঘটনা। সুতরাং বোঝাই যাচ্ছে, বাবার দাপটেই অরুণ গাওলির কন্যারা মনোনয়ন পেলেন। পুরভোটেও চলবে গ্যাংস্টার রাজত্ব। জানা গিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) কুখ্যাত গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া অরুণ গাওলির মেয়ে গীতা গাওলি এবং যোগিতা গাওলি বাইকুল্লা আসন থেকে আসন্ন বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশন (BMC) নির্বাচনের জন্য তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রাক্তন কর্পোরেটর গীতা গাওলি, অখিল ভারতীয় সেনার টিকিটে ২১২ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন, অন্যদিকে তাঁর ছোট বোন যোগিতা গাওলি ২০৭ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর তাঁদের যোগদানের সঙ্গে সঙ্গে BMC নির্বাচনের প্রার্থী তালিকায় তিনদিনে মোট নয়জনের মনোনয়ন জমা পড়ল। তবে অরুণ গাওলির বড় কন্যা গীতা গাওলি নাগরিক রাজনীতিতে একজন সক্রিয় মুখ, ২০১৭ সালের বিএমসি নির্বাচনে ২১২ নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছিলেন। BMC নির্বাচনে গীতার প্রত্যাবর্তন হলে বাইকুল্লায় আবারও গাওলি পরিবারের দাপট বাড়বে। কারণ বাইকুল্লায় একসময়ের ত্রাস ছিলেন অরুণ গাওলি, সেখানে তিনি উল্লেখযোগ্যভাবে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন। অন্যদিকে, যোগিতা গাওলি-ওয়াঘমারে প্রথমবারের মতো BMC নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, মধ্য মুম্বাইয়ে গাওলি পরিবারের দীর্ঘ ও জটিল রাজনৈতিক ইতিহাস রয়েছে। তাদের মাসি, বন্দনা গাওলি, ২০১২ সালের পুরসভা নির্বাচনে ২০৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন কিন্তু ২০১৭ সালে তিনি আসনটি হেরে যান। বন্দনা পরবর্তীতে শিবসেনার শিন্দে গোষ্ঠীতে যোগ দেন। এদিকে বিএমসি নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া ২৩ ডিসেম্বর শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ ডিসেম্বর, ২০২৫। বিএমসি নির্বাচনের ভোটগ্রহণ ১৫ জানুয়ারী, ২০২৬। ভোট গণনা ১৬ জানুয়ারী, ২০২৬। সুতরাং BMC নির্বাচনে গাওলি বোনদের প্রবেশ বাইকুল্লার নির্বাচনে আরেকটি বড় রাজনৈতিক প্রান্ত যোগ করবে বলে আশা করা হচ্ছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay