দাউদের নামে খুনের হুমকি এনসিবি’এর প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়েকে

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নামে তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি সমীরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক মামলায় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন যে এনসিবি’এর প্রাক্তন আধিকারিক সেই সমীর ওয়াংখেড়েকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। শুধু তাই নয় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নামে তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি সমীরের।

সূত্রের খবর, সমীর ওয়াংখেড়ে মুম্বই পুলিশকে জানিয়েছেন, দাউদ ইব্রাহিমের নামে একটি ভুয়ো টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। গোতা বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি বা তাঁর পরিবার আক্রান্ত হলে তার দায় কে নেবে, পুলিশের কাছে সেই প্রশ্ন করেন তিনি? মুম্বই পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের বিষয়টি জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মুক্ত করতে খান পরিবারের কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন প্রাক্তন এনসিবি প্রধান সমীর। সেই অভিযোগে সমীরের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে। এর আগে এর আগে, এনসিবির একটি সূত্র জানিয়েছিল, সমীর ওয়াংখেড়ে মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারের বিষয়ে শাহরুখ খানের সঙ্গে আলাপচারিতা করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন।

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী