সোনার সঙ্গে জোর টক্কর, দেড় লাখ ছাড়াল রুপোর কেজি

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে আমজনতাকে দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে সোনা আর রুপো। হলুদ ধাতুর দাম দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। ফলে অনেকেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সোনার জায়গায় রুপোর গয়নার দিকে ঝুঁকছিলেন। কিন্তু বুধবার জোর ধাক্কা খেলেন তাঁরা। এদিন রুপোর দাম প্রথমবারের মতো দেড় লাখের গণ্ডি পেরোল। আগামী ১০ অক্টোবর অবাঙালি বিশেষ করে উত্তর ভারতের বাসিন্দাদের কাছে বিশেষ উ‍ৎসব করবা চৌথ। স্ত্রীকে উপহার দেওয়ার জন্য যারা বিকল্প হিসাবে রুপোর গয়না কেনার কথা ভেবেছিলেন, তাদের মাথায় হাত।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) এক কেজি রুপোর দাম ছিল ১লক্ষ ৪৯ হাজার ৪৩৮ টাকা। অর্থা‍ৎ প্রতি ১০ গ্রাম রুপোর দাম ছিল ১৪৯৪.৩৮ টাকা। এদিন এক ধাক্কায় প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৩ হাজার ২৬২ টাকা। অর্থা‍ৎ দেড় লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে রুপোর কেজি। বাজার বন্ধের সময়ে প্রতি কেজি রুপোর দাম ছিল এক লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। অন্যদিকে, হলুদ ধাতুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।

গতকাল মঙ্গলবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ১,১৯,৯৮০ টাকা। এদিন ২ হাজার ১০৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ২২ হাজার ৮৯ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, উ‍ৎসবের মরসুমে সোনা-রুপোর চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দুই ধাতু খেল দেখাতে শুরু করেছে। সামনে বিয়ের মরসুম। ফলে দাম আরও চড়তে পারে।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর