চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকেন রান্না করা নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল বচসা। কথাকাটাকাটি গড়ায় হাতাহাতিতে। আর সেই অশান্তির মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাঁদের ছ’বছরের মেয়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের গোন্ডার করনৈলগঞ্জ কোতোয়ালি এলাকার হটহি গ্রামের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন প্রমোদ গৌতম নামে ওই ব্যক্তি। তাঁর সঙ্গে ছিল চিকেন। বাড়িতে তা রান্না করা নিয়ে স্ত্রী লক্ষ্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতিও শুরু হয়। সেই সময়ই তাঁদের ছ’বছরের মেয়ে আঘাত পায় বলে জানা গিয়েছে। পরিবারের সদস্যেরা দ্রুত শিশুটিকে করনৈলগঞ্জের একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার বাবা প্রমোদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

তবে কীভাবে শিশুটির মৃত্যু হল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। পুলিশের প্রাথিমিক তদন্তে শিশুটির শরীরে সেই ভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেও রক্তের দাগ মেলেনি। ফলে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?