৫০,০০০ কোটি বিনিয়োগে বিশাখাপত্তনমে এশিয়ার সবচেয়ে বড় ডেটা সেন্টার গড়ছে Google

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ডিজিটাল ভবিষ্যৎ আজ আরও একধাপ এগিয়ে গেল। প্রযুক্তি দুনিয়ার মহারথী Google ঘোষণা করেছে, তারা ন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রায় ৬ বিলিয়ন ডলার (প্রায় ৫০ হাজার কোটি টাকা) বিনিয়োগ করে একটি ১ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন Data Center গড়ে তুলবে। যা এশিয়ার সবচেয়ে বড় এবং খরচ সাপেক্ষ ডেটা সেন্টার হতে চলেছে।

কেন বিশাখাপত্তনমকেই বেছে নিল Google?

বিশাখাপত্তনম হচ্ছে এক গুরুত্বপূর্ণ বন্দর শহর। এখান থেকে সহজেই সাবমেরিন কেবল এর মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট নেটওয়ার্কে সংযোগ স্থাপন করা যায়। তাছাড়া, অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতামূলক নীতি ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি গুগলের সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ ইতিমধ্যেই ১.৬ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করেছে, যা আগামী ২ বছরের মধ্যে চালু হবে

ডেটা সেন্টার মানে ঠিক কী?

Data Center হচ্ছে এমন এক জায়গা, যেখানে ইন্টারনেটের যাবতীয় তথ্য— যেমন Google Search, YouTube, Google Drive ইত্যাদি সংরক্ষিত থাকে। এই কেন্দ্রগুলি ২৪ ঘণ্টা সচল থাকে এবং প্রচুর বিদ্যুৎ খরচ করে। ভারতের মতো দেশে, যেখানে ইন্টারনেট ব্যবহার হু-হু করে বাড়ছে, সেখানে এই ধরনের বড় ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিবেশবান্ধব উদ্যোগ

এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো পরিবেশবান্ধব শক্তি ব্যবহার। গুগল এই ডেটা সেন্টার চালাতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌর ও বায়ু শক্তির প্রকল্পে। এটি Google-এর ২০৩০ সালের মধ্যে কার্বন-মুক্ত হওয়ার লক্ষ্যের অংশ।

এর আগেও Google Adani Group-এর সঙ্গে গুজরাটে একটি সৌর-বায়ু হাইব্রিড প্রকল্পে কাজ শুরু করেছে, যা ২০২৫-এর সেপ্টেম্বর মাসে চালু হতে পারে।

ভারতের অর্থনীতিতে প্রভাব

বর্তমানে ভারতের ডেটা সেন্টারের মার্কেট ভ্যালু ৪.৫ বিলিয়ন ডলার, যা ২০৩২ সালের মধ্যে ১১.৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। ভারতীয়রা প্রতি মাসে গড়ে ৬২ গিগাবাইট ডেটা ব্যবহার করছে, যা আমেরিকা, ইউরোপ, চিনের চেয়েও বেশি

এই বিনিয়োগ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ, স্থানীয় ব্যবসার বিকাশ এবং অন্ধ্রপ্রদেশকে ডিজিটাল হাবে পরিণত করার দিকেও এক বিশাল পদক্ষেপ।

এই প্রথম Google ভারতে সরাসরি ডেটা সেন্টারে এত বড় বিনিয়োগ করলো। ২০২০ সালে সিইও সুন্দর পিচাই ভারতে ১০ বিলিয়ন ডলারের ডিজিটাল ফান্ড ঘোষণা করেছিলেন। এই প্রকল্প সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন।

বিশাখাপত্তনম-এর এই ডেটা সেন্টার কেবল এক প্রযুক্তি কাঠামো নয়, বরং ভারতকে বিশ্ব প্রযুক্তি মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতীয় ব্যবহারকারীরা আরও দ্রুত, নিরাপদ ও উন্নত ইন্টারনেট পরিষেবা পাবেন।

Google-এর এই পদক্ষেপ ভারতের জন্য শুধু গর্বের নয়, বরং আগামী প্রজন্মের ডিজিটাল অগ্রগতির দরজা খুলে দিচ্ছে।

 

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি