চাকরির সুযোগ দেওয়ার নামে প্রতারণা, ১০০ ওয়েবসাইট বন্ধের নির্দেশ কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার চাকরি দেওয়ার নামে অর্থনৈতিক জালিয়াতির খবর প্রকাশ্যে আসতেই ১০০টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের (NCTAU) সুপারিশে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) ওয়েবসাইটগুলি বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিট  গত সপ্তাহে চাকরি জালিয়াতির সাথে জড়িত ১০০টির  বেশি ওয়েবসাইট শনাক্ত করেছিল। তথ্য প্রযুক্তি আইন, ২০-এর অধীনে  ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তার ক্ষমতা প্রয়োগ করে এই ওয়েবসাইটগুলি বন্ধ করে দিয়েছে।

মন্ত্রক জানিয়েছে, এই ওয়েবসাইটগুলির মাধ্যমে  মূলত অবৈধ বিনিয়োগ সম্পর্কিত অর্থনৈতিক অপরাধগুলি  করা হত। মন্ত্রক আরও জানিয়েছে, কার্ড নেটওয়ার্ক, ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অর্থনৈতিক জালিয়াতি থেকে প্রাপ্ত অর্থ ভারত থেকে পাচার করা হত। শুধু তাই নয় বিদেশী ব্যক্তিদের দ্বারা এই ওয়েবসাইটগুলি  পরিচালিত হত বলে জানা গিয়েছে। ১৯৩০ হেল্পলাইন এবং ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের এই জালিয়াতি সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

মন্ত্রণালয় বলেছে, ‘এই অপরাধগুলি গুগল এবং মেটার মতো প্ল্যাটফর্মগুলিতে বিদেশী বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে একাধিক ভাষায় “ঘরে বসে চাকরি” মতো শব্দগুলি ব্যবহার করে ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে জালিয়াতি করত।‘  আর এই জালিয়াতির শিকার হন অবসরপ্রাপ্ত  কর্মী থেকে শুরু করে ঘরের মহিলারা। বর্তমানে সাইবার সেফ ইন্ডিয়া হল স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। তাই সাইবারের জালিয়াতি রুখতে বারবার সচেষ্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?