সুখবর, আয়কর রিটার্নের সময়সীমা বাড়াল কেন্দ্র, শেষ তারিখ কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করদাতাদের জন্য সুখবর। আয়কর দাখিলের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। আগামী ৩১ জুলাই ছিল আয়কর দাখিলের সময়সীমা। মঙ্গলবার (২৭ মে) সিবিডিটি’র তরফে জানানো হয়েছে, ওই সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হচ্ছে। অর্থা‍ৎ করদাতাদের তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য বাড়তি ৪৫ দিন সময়সীমা পাচ্ছেন। যদিও নিজেদের অপদার্থতার জন্যই সিবিডিটির তরফে সময়সীমা বাড়ানোর পথে হাঁটা হয়েছে বলে অভিযোগ করেছেন চার্টার্ড অ্যাকাউট্যান্টরা।

সম্প্রতি সমাজমাধ্যমে আয়কর দাখিলের সঙ্গে জড়িত  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের একাংশ সিবিডিটিকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেছিলেন, ২০২৫-২৬ অর্থ বর্ষের জন্য আয়কর দাখিলের জন্য সফটওয়্যার ইউটিলিটিগুলি প্রকাশ করেনি। ফলে আয়কর দাখিল করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মান্ধাতা আমলের সফটওয়্যারের কারণে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপার সম্ভাবনা রয়েছে। সমাজমাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসেন সিবিডিটির কর্তারা।। তড়িঘড়ি আয়কর দাখিলের সময়সীমা দেড় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেন।

চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ নতুন আইটিআর ফর্ম ৫ চালু করেছিল। ওই ফর্মে করদাতাদের ২৩ জুলাই ২০২৪ এর আগে এবং পরে মূলধন লাভের প্রতিবেদন জমা করা বাধ্যতামূলক হিসাবে উল্লেখ করা হয়। যা নিয়ে ক্ষোভ জন্মেছিল। এদিন সিবিডিটির তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করদাতাদের সুবিধার জন্য আইটিআরের ফর্মে পরিবর্তন আনা হয়েছে। ফাইলিংয়ের পদ্ধতিকে সহজ বানানোর লক্ষ্যেই ওই পরিবর্তন। যে পরিবর্তন করা হয়েছে তা পরীক্ষার জন্য সময়ের দরকার ছিল। আর সেই কারণেই সময়সীমা বাড়ানো হয়েছে।

 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay